শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ Logo বেনাপোল গাতিপাড়া সীমান্ত থেকে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার Logo বেনাপোলে ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমাণ চেতনানাশক ট্যাবলেট উদ্ধার Logo সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণে কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo সাহিত্য শূন্য পদক তাছলিমা আক্তার মুক্তা Logo নালিতাবাড়ীতে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo শেরপুর-২ আসনে নির্বাচিত হওয়ার মূল হাতিয়ার এখন আঞ্চলিকতার পরিচয় Logo সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নগর পরিক্রমা যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্মরণ পালিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সঙ্গীত শিল্পী হাফিজুর রহমানের মৃত পুত্র পুলকের এপার্টমেন্ট থেকে বান্ধবীকেও অজ্ঞান অবস্থায় উদ্ধার

Reporter Name / ১৯৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ১০:৩৫ পূর্বাহ্ণ

 হাকিকুল ইসলাম খোকন ,যুতরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃগত ১৯ নভেম্বর ২০২২, সঙ্গীত শিল্পী হাফিজুর রহমানের পুত্র বিয়োগ নিউইয়র্ক প্রবাসের বিশিষ্ট সঙ্গীত শিল্পী, দোহার উপজেলা সমিতি ইউএসএ “র প্রধান উপদেষ্টা হাফিজুর রহমান গিনি এর প্রথম পুত্র পুলক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। সিটির জ্যামাইকাস্থ নিজ বাসা থেকে গত শুক্রবার (১৮ নভেম্বর) মৃত অবস্থায় পুলকের মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স হয়েছিলো আনুমানিক ২৪ ।পুলকের ছোট আরো দুই ভাই রয়েছে। পুলকের আকস্মিক মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। খবর বাপসনিঊজ’র। জানা গেছে, সঙ্গীত শিল্পী হাফিজুর রহমান গিনি এক সময় স্বপরিবারে নিউইয়র্কে বসবাস করলেও বিগত কয়েক বছর ধরে বাফেলোতে স্থায়ীভাবে বসবাসছেন। তার পুত্র পুলক একাকী নিউইয়র্কের বাসায় বসবাস করতেন। ধারনা করা হচ্ছে ২/১দিন আগেই পুলক বাসায় হার্ট অ্যাটাকের শিকার হয়ে মৃত্যুবরণ করেন। তার কোন খোঁজ খবর না পেয়ে পুলিশ শুক্রবার বাসা থেকে পুলকের মরদেহ উদ্ধার করা হয় বলে জানা গেছে। এদিকে সন্তানের মৃত্যুর খবর শুনে পাগল প্রায় হাফিজুর রহমান বাফেলো সিটি থেকে নিউইয়র্ক সিটিতে ছুটে আসেন। পুলকের মরদেহ কুইন্সের একটি মর্গে রাখা হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) পুলকের মরদেহ গ্রহন করার পর বাফেলো নিয়ে যাওয়ার পর সেখানে (বাফেলো) দাফন করা হয় ।মূল ছবিতে পিতার (ডানে) সাথে পুত্র (বায়ে)। অপরদিকে একটি সূত্র জানায়, পুলিশ পুলকের এপার্টমেন্ট থেকে তার বান্ধবীকেও অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাকে এনওয়াইপিডি পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। বিস্তারিত জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে। সঙ্গীত শিল্পী হাফিজুর রহমানের পুত্রের অকাল মৃত্যুতে কমিউনিটির নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমের বিদেহী আতœার মাগফেরাত কামন করেছেন। মূলধারার রাজনীতিক ও জেবিবিএ’র একাংশের সভাপতি গিয়াস আহমেদ ,আইটিভি পরিচালক সাংবাদি রিমন ইসলাম ,বাপসনিউজ এডিটর ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ,সাংবাদিক মোঃনাসির,সাংবাদিক হেলাল মাহমুদ,সাংবাদিক ওসমান গনি,সাংবাদিক সুহাস বডুয়া হাসু প্রমুখ শোক প্রকাশ করেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST