বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব Logo নেত্রকোনায় ডা. আনোয়ারুল হক সনাতনী সমাজের সাথে মতবিনিময় সভা Logo সাপাহারে ‘রয়্যাল থান্ডার’ টিমের গ্র্যান্ড ওপেনিং ও জার্সি উন্মোচন Logo অল্প বয়সে মেয়ের সাথে প্রেম করলে প্রেমিকের স্থান জেলখানায় শংকর চন্দ্র সরকার, Logo প্রায় এক কোটি টাকা মূল্যের ৫১৫.৯ গ্রাম ওজনের ০৩টি স্বর্ণের বার এবং ০৪টি স্বর্ণালংকারসহ ০১জন আসামী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বিজিবির অভিযানে কোটি টাকার মদ, কসমেটিকস ও চোরাচালানী মালামাল জব্দ! Logo ময়মনসিংহে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন Logo ভাঙছে নদীর ঢেউ তাছলিমা আক্তার মুক্তা Logo চট্টগ্রাম বিভাগ ছাড়িয়ে বৈশ্বিক বিস্তার—এসএসসি ’৯১ ব্যাচ এখন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শ্রীপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে মারধর করে দোকান লুটপাটের অভিযোগ

Reporter Name / ৯৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ণ

। গাজীপুর প্রতিনিধি গাজীপুরের শ্রীপুরে চাহিদামতো টাকা না দেয়ায় এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে মারধরসহ তার দোকান ভাংচুরের অভিযোগ উঠেছে। সোমবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭ টায় শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের বাতাসীবাড়ির মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনোয়ার হোসেন লিটন বাদী হয়ে ৬ জনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী লিটন দক্ষিণ ভাংনাহাটি গ্রামের মৃত সামসুদ্দিন ফকিরেন সন্তান। অভিযুক্তরা হলেন, একই গ্রামের মকবুল হোসেন স্বপন (৫২) ও তার দুই সন্তান মাসুদুর রহমান রানা (২৬), নাদিম (৩০), মৃত সামসুদ্দিন ফকিরের সন্তান নিজাম উদ্দিন (৩০), রফিকুল ইসলাম মিলন (৫৫) ও নাছির উদ্দিন (৪২)। এ বিষয়ে ভুক্তভোগী লিটন বলেন, অভিযুক্তদের সবাই আমার আত্মীয় স্বজন। এদের মধ্যে কেউ আমার সৎ ভাই, আবার কেউ আপন ভাই। মকবুল হোসেন স্বপন নিজে মাদক গ্রহণ করে এবং বিক্রি করে। এসব বলতেও লজ্জা লাগে। কিছুদিন পরপর আমার কাছে টাকা চায়। আমি কিছু হলেও দিই। কয়েকদিন আগেও পাঞ্জাবি কেনার জন্য টাকা দিছিলাম। গতকাল আমি চাহিদামতো টাকা দিতে না পারায় আমার উপর দা লাঠি নিয়ে হামলা চালায়। এ সময় তারা দোকানের ভেতরে প্রবেশ করে মালামাল ক্ষতিগ্রস্থ করে, এবং ক্যাশ থেকে ২ লাখ ৬০ হাজার টাকা নিয়ে যায়। তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ আসার খবর পেয়ে তারা সকলেই পালিয়ে যায়। আমি সংশ্লিষ্ট অভিযুক্তদের শাস্তির দাবি জানাচ্ছি। ভুক্তভোগী লিটনের প্রতিবেশী দোকানি আব্দুল মান্নান এ ঘটনায় সরাসরি প্রত্যক্ষদর্শী। তিনি বলেন, স্বপনকে দা নিয়ে আসতে দেখেছি। পরে তারা লিটনের উপর হামলা করে। কিছুদিন পরপর এ ধরনের ঝগড়া হচ্ছে জমি সংক্রান্ত জটিলতায়। এসবের একটি সুষ্ঠু সমাধান হওয়া প্রয়োজন। এ বিষয়ে অভিযুক্ত নাদিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি। এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার পন্ডিত বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST