মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মানবিক সংগঠন মাটির মা ফাউন্ডেশনের নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জের পুরস্কার অর্জন। Logo গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে অগ্নিসংযোগ ও লুটপাট: জেলা প্রশাসকের কাছে চিঠি, মানববন্ধনে ক্ষোভ Logo সাপাহারে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণের উদ্বোধন Logo খানসামার তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে যৌনপীড়নের অভিযোগে প্রিন্সিপাল সাজ্জাদুর গ্রেপ্তার Logo স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কারো সাথে কোন কম্প্রমাইজ নয়  ডাঃ শফিকুর রহমান  Logo নিখোঁজ সংবাদ Logo খানসামায় দুর্যোগপীড়িতদের সহায়তা, এতিমখানায় অনুদান ও শিক্ষার্থীদের হুইলচেয়ার বিতরণ করেন হুইপ Logo নিখোঁজ ইসমাইলের সন্ধান চায় তার পরিবার
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুর সদর-১ আসনের এনসিপির মনোনয়ন প্রত্যাশি আর কে রেজার জনসভা অনুষ্ঠি

Reporter Name / ৪৭৬ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ণ

ত শ্রীবরদী প্রতিনিধি শেরপুর: , শেরপুর প্রতিনিধি: শেরপুরের সদর উপজেলার ধলা ইউনিয়নের গারোভিটা বাজারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টায় এ জনসভায় তিনজন দলীয় মনোনয়ন প্রত্যাশী ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জনসভায় অংশ নেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি শেরপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী ও দলীয় মনোনয়ন প্রত্যাশী আর কে রেজা। অনুষ্ঠানে প্রিয় অতিথি হিসেবে ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক, দলীয় মনোনয়ন প্রত্যাশী মাহামুদুল হাসান রাকিব। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি শ্রীবরদী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ও দলীয় মনোনয়ন প্রত্যাশী আব্দুল মান্নান মাস্টার, এনসিপি শেরপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী ফিরোজ আহম্মেদ, এনসিপি শেরপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী, তান্না ইসলাম প্রমুখ। সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে সংগঠনের ভূমিকা, দলীয় প্রার্থীদের প্রস্তুতি, তৃণমূল শক্তিশালী করা এবং গণসংযোগ বাড়ানোর বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। এছাড়া এলাকার জনগণের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি সম্পর্কে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠিত জনসভায় এনসিপির নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST