বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুর জেলার শ্রীবরদীতে ৩ সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name / ১৩৯৫ Time View
Update : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ১২:১৫ অপরাহ্ণ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুর জেলার শ্রীবরদীতে ৩ সন্তানের জননী মানুষিক ভারসাম্যহীন এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৮ শে অক্টোবর শনিবার সকালে উপজেলার তাতীহাটি ইউনিয়নের ভটপুর পূর্বপাড়া গ্রামের খোকা মিয়ার বসত বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মনোয়ারা বেগম (৪৫) ভটপুর পূর্ব পাড়া গ্রামের খোকা মিয়ার স্ত্রী। শ্রীবরদী থানার উপ পুলিশ পরিদর্শক( এসআই) মো শফিকুর রহমান সজীব জানায়, শনিবার সকালে স্বামীর বসত ঘরের ধরনার সাথে গলার রশি বাঁধা অবস্থায় তার স্বজনরা মনোয়ারা বেগমের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে আমরা এসে লাশ উদ্ধার করি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি শেরপুর জেলা মর্গে প্রেরণ করি। স্থানীয়রা জানিয়েছে সে নাকি মানুসিক ভারসাম্যহীন ছিল। সে প্রায় সময়ই কারেন্ট ধরে মরে যাবে বলে লোকজনকে বলতো। তার বাবার বাড়ি ঝিনাইগাতী উপজেলার উত্তর কান্দুলি গ্রামে। তার ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ ওসি কাইয়ুম খান সিদ্দিকী লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আমিও নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST