শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে ঈদের মার্কেট না পাওয়ায় স্ত্রীকে নির্মমভাবে হত্যা Logo সারসা বার্তার সম্পাদক কবি আব্দুস সালাম গফফারের সহধর্মিণীর হার্ট অপারেশন সবার কাছে দোয়া কামনা Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০১ জন আসামীসহ মাদকদ্রব্য এবং মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo সাপাহারে বীর মুক্তিযোদ্ধা জিয়াউল আবেদীন জিন্নাহ সরকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন Logo নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উদ্যোগে ময়মনসিংহে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব,নান্দাইল উপজেলা শাখার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo হিন্দু ভোটে ‘যুগান্তকারী বার্তা’: যোগ্যতার পক্ষে অবস্থান—ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীর Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় অবৈধ বালু তোলায় ২ জনের জেল
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুরে অপহরণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

Reporter Name / ১১৮৩ Time View
Update : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:৫০ পূর্বাহ্ণ

 মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি : দীর্ঘ ১৩ বছর পর শেরপুরের নকলায় নাবালিকা আকলিমা খাতুন(০৪)কে  অপহরণ ও মুক্তিপণের  ঘটনার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী তাসলিমাকে চট্টগ্রামের হাটহাজারীর বাসষ্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, জামালপুর। ২২ফেব্রুয়ারি বৃহম্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তাছলিমা নকলার পাঁচকাহনিয়া এলাকার হোসেন আলীর স্ত্রী।   র‌্যাবের পাঠানো প্রেস রিলিজ সুত্রে জানা গেছে, ২০১১সালের ৯ অক্টোবর ভিকটিম আকলিমার বাড়ীতে আত্মীয়র সুবাধে বেড়াতে আসে তাছলিমা। এই সুবাধে ১০অক্টোবর শিশু আকলিমাকে নিয়ে বাড়ির পাশে ঘুরতে বের হয়। পরে ওই শিশুকে বাড়ীতে না এনে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রীজ এলাকায় নিয়ে ১লক্ষ টাকা মুক্তিপন দাবী করে তাছলিমার স্বামী হোসেন আলী। পরে আকলিমার বাবা আব্দুল জলিল বাদী হয়ে নকলা থানায় মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে থানা পুলিশ। ঘটনার পর থেকেই তাসলিমা আত্মগোপনে চলে যায়। পরে তার অনুপস্থিতিতে আদালত দীর্ঘ বিচার শেষে তাসলিমাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের  ৭ধারায় ১৪বছর সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং  ৮ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। অবশেষে ১৩ বছর পর র‌্যাব-৭ এর সহযোগীতা, র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. আবরার ফয়সাল সাদী’র নেতৃত্বে গোপণ সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের হাটহাজারী বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাসলিমাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর তাসলিমাকে উপরোক্ত মামলায় সংশ্লিষ্ট থানায় সোর্পদ করে র‌্যাব-১৪। র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. আবরার ফয়সাল সাদী এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, সমাজের যে কোন অপরাধের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST