সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুরের নালিতাবাড়ীতে চালক ও মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ২১৮৩ Time View
Update : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ৪:০৭ পূর্বাহ্ণ

 মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নালিতাবাড়ী থানা পুলিশ কর্তৃক আয়োজিত ভাড়ায় চালিত মোটর সাইকেল, সিএনজি, অটোরিকসা, ইজিবাইক, ভ্যান ইত্যাদি চুরি ও ছিনতাই প্রতিরোধে চালক ও মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শেরপুর জেলার নালিতাবাড়ী থানা পুলিশ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর মহোদয়। পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু’র পরিবারের সদস্য, মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ মা–বোন-কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। শেরপুর জেলার পুলিশ সুপার তিনি চালকদের উদ্দেশ্যে বলেন, এক দুই জন যাত্রী নিয়ে দূরের নির্জন জায়গায় ভাড়ায় গেলে আরো সচেতন হওয়ার আহবান জানান। চুর চক্রের সদস্যরাই ভদ্রবেশী যাত্রী সেজে ছিনতাই করে থাকেন। তাই কোন যাত্রীর আচরণ বা মতিগতি অস্বাভাবিক মনে হলে দ্রুত পুলিশের সহায়তা নেয়ার জন্য তিনি নির্দেশনা দেন। এ ছাড়াও রাতের বেলা দুরে কোথাও যেতে হলে কৌশলে যাত্রীর নাম ও মোবাইল নাম্বার নিয়ে ষ্ট্যান্ডের সভাপতি বা সেক্রেটারীকে এসএমএস করে জানিয়ে যেতে পারেন। এতে করে কোন ধরনের দুর্ঘটনা হলে আইন শৃঙ্খলা বাহিনী আইনি ব্যবস্থা নিতে পারে। এসময় আরও উপস্থিত ছিলেন জনাব এমদাদুল হক, অফিসার ইনচার্জ, নালিতাবাড়ী থানা, শেরপুর এর সভাপতিত্বে অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল), শেরপুর;জনাব মোঃ মোকছেদুর রহমান লেবু, উপজেলা পরিষদ, নালিতাবাড়ী, শেরপুর; জনাব আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিক, মেয়র, নালিতাবাড়ী পৌরসভা, শেরপুর; জনাব এ.এইচ.এম মোস্তফা কামাল, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, নালিতাবাড়ী উপজেলা শাখা; জনাব মোঃ ওয়াজ কুরুনী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, নালিতাবাড়ী উপজেলা শাখা; জনাব বাবু অরুন চন্দ্র সরকার, সভাপতি, ট্রাক, ট্র্যাংকলড়ি, ক্যাভার্ডভ্যান মালিক সমিতি, ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST