সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুরের তাতালপুর ট্রাক-সিএনজির সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

Reporter Name / ২৩৬৮ Time View
Update : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩, ৪:০৫ পূর্বাহ্ণ

 মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুর সদর উপজেলার পৌর এলাকার মির্জাপুর নামক স্থানে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ট্রাক ও যাত্রীবাহি সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পিতা-পুত্রসহ তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন। আহত হয়েছেন তিনজন। নিহত পিতার নাম রফিকুল ইসলাম (৩৫), পুত্র রাব্বি (১০)। তাদের বাড়ি নালিতাবাড়ির উপজেলার রাজনগর ইউনিয়নের দোহালিয়া গ্রামে। অপর নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। আহত তিনজনকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছে। আহতরা হলেন রাজনগর এলাকার মুহাম্মদ আলী (৬০), সিএনজি চালক হাবিব (৩৫) এবং ঝিনাইগাতী উপজেলার মালঝিকান্দা এলাকার দশম শ্রেণির শিক্ষার্থী সৌমিক শুভ চন্দ্র পাল (১৫)। হতাহতরা সকলেই সিএনজির যাত্রী ছিল। ঘটনাস্থল, পুলিশ, ফায়ার সার্ভিস ও আহত নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, সবাই সিএনজিযোগে শেরপুর থেকে বাড়িতে ফিরছিলেন। ঘটনার সময় বিপরীত দিক থেকে চাল ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো- ট ২০-৬৪১৪) শেরপুর আসছিল। ঘটনাস্থলে পৌঁছার সময় ওই দুই যানবাহনের অতিরিক্ত গতি থাকায় মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ট্রাক আটক করে পুলিশে দিয়েছে। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস মির্জাপুর থেকে হতাহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে আনে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার (ওসি) বছির উদ্দিন বাদল বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST