শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুরের ঝিনাইগাতীতে ২কোটি টাকার সরকারি জমি উদ্ধার

Reporter Name / ১৭০২ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ১১:৫৩ পূর্বাহ্ণ

 মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরের ঝিনাইগাতী মৌজাস্থ ১ নং খাস খতিয়ানের ২৩১ নং দাগের ৫০শতাংশ সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। ১৭ মে বুধবার বিকেলে এ উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। উদ্ধারকৃত ভুমির বর্তমান বাজার মুল্য ২ কোটি টাকা। উক্ত ভুমি উদ্ধারের অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভুমি) মো. আশরাফুল কবির। উপজেলা ভুমি অফিস সুত্রে জানা গেছে, উপজেলা সদরের ঝিনাইগাতী মৌজাস্থ ১ নং খাস খতিয়ানের ২৩১ নং দাগের ৫০শতাংশ সরকারি জমি দীর্ঘদিন যাবৎ মৃত আব্দুল মালেকের ৪মেয়ে অবৈধ ভাবে ভোগ দখল করে আসছিল। বর্তমানে সেখানে অবৈধ ভোগ দখলকারীরা পাকা স্থাপনা নির্মাণের কাজ শুরু করে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.ফারুক আলম মাসুদ এর নির্দেশে নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও সহকারী কমিশনার (ভুমি) মো. আশরাফুল কবির এ অভিযান পরিচালনা করেন। এসময় সদর ভূমি উপ সহকারী কর্মকর্তা মৃনাল কান্তি সরকার, উপজেলা ভূমি অফিসের কর্মচারী, থানা পুলিশ ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে সরকারের অনুকূলে জায়গাটির দখল গ্রহণ করা হয়। ফলে দীর্ঘ সময় পরে হলেও সরকারের ২ কোটি টাকার ভুমি উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, সহকারী কমিশনার (ভুমি) মো. আশরাফুল কবির ঝিনাইগাতীতে যোগদানের পর থেকে ব্রীজপাড়, কলেজ রোড সহ উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৮ কোটি টাকার সরকারি জমি উদ্ধার করে দখল মুুক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST