রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে ঈদের মার্কেট না পাওয়ায় স্ত্রীকে নির্মমভাবে হত্যা Logo সারসা বার্তার সম্পাদক কবি আব্দুস সালাম গফফারের সহধর্মিণীর হার্ট অপারেশন সবার কাছে দোয়া কামনা Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০১ জন আসামীসহ মাদকদ্রব্য এবং মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo সাপাহারে বীর মুক্তিযোদ্ধা জিয়াউল আবেদীন জিন্নাহ সরকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন Logo নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উদ্যোগে ময়মনসিংহে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব,নান্দাইল উপজেলা শাখার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo হিন্দু ভোটে ‘যুগান্তকারী বার্তা’: যোগ্যতার পক্ষে অবস্থান—ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীর Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় অবৈধ বালু তোলায় ২ জনের জেল
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুরের ঝিনাইগাতীতে মহিলা শ্রমিক লীগের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৩৪২ Time View
Update : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৪১ পূর্বাহ্ণ

 মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মহিলা শ্রমিক লীগের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলা যুব লীগের অস্থায়ী কার্যালয়ে এর আয়োজন করা হয়। উপজেলা আ’লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে এবং উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-৩, ঝিনাইগাতী-শ্রীবরদী আসনের সংসদ সদস্যরআলহাজ্ব প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক। এ সময় তিনি সকলের উদ্দেশে বলেন, ” বিগত সাড়ে চৌদ্দটি বছর আমি আপনাদের সেবা করে গেছি। কোথাও কোন ঘুষ দূর্নীতি করিনি। আমার সরকার জনবান্ধব সরকার বলেই আমি ঝিনাইগাতীতে বাফার গুডাউন, রাবারড্যাম, রাস্তা ঘাট, ব্রীজ, কালর্ভাট, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা, গুচ্ছগ্রাম, আবাসন প্রকল্প সহ বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়েছি। তিনি ভিশন ৪১কে বাস্তবায়নে প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আবারও নৌকায় ভোট দিতে সকলকে অনুরোধ করেন। সেই সাথে তিনি আবারও দলীয় মনোনয়নের প্রত্যাশা ব্যক্ত করেন। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এ.কে.এম বেলায়েত হোসেন, উপজেলা যুব লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সহ আরো অনেকে। গত ৩সেপ্টেম্বর মোছা. রিনা বেগমকে সভাপতি এবং জসিন্তা দফোকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট ঝিনাইগাতী উপজেলা মহিলা শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় জেলা কমিটির আহবায়ক সাবিহা জামান শাপলা ও সদস্য সচিব হালিমা বেগম ইতি। এই কমিটি আগামী ১ বছর তারা তাদের উপর অর্পিত দ্বায়িত্ব পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST