বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি Logo পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা মু্ল্যের ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন চোরাচালানী মালামাল আটক Logo অভয়নগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ; পিয়ার আলীর বহিষ্কার দাবি Logo স্বাধীনতা নারী উদ্যোক্তা ফোরাম’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় উদ্যোক্তা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত :
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুরের ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Reporter Name / ৩৩৬ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১২:২৫ অপরাহ্ণ

 মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার কৃষক কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ সব বিতরণ করা হয়। বিনামূল্যে এ সার ও বীজ দেওয়ায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা কৃষক ও কৃষি বিভাগের। প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।  উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেনের সভাপতিত্ব বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুকুনউজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদ হাসান, উপসহকারী কর্মকর্তা মো. মাসুদুর রহমান প্রমুখ।  উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মতে, এ উপজেলার ২০২৫-২৬ অর্থবছরে সরকারি এ প্রণোদনার আওতায় বিভিন্ন ফসলের উপরে ২ হাজার ৭১০জন কৃষককের মধ্যে বীজ ও সার প্রদান করা হয়েছে। তন্মধ্যে সরিষা ২ হাজার ৫০০, পেঁয়াজ ৩০, গম ১৭০, মসুর বীজ ১০ জনকে বীজ ও সার দেওয়া হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন জানান, সরকারি প্রণোদায় কৃষকরা বেশ উপকৃত হচ্ছে।। বিনামূল্যে এ সব বীজ ও সার পাওয়ায় কৃষকরা বেশ উপকৃত হবেন। আগামীতে এ সব ফসলের আবাদ আরও বাড়বে। ইতোমধ্যে কৃষকরা এ সব বীজ রোপণের জন্য মাঠ প্রস্তুত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST