সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুরের ঝিনাইগাতীতে অটিজম শিশুদের ক্রীড়া ও আনন্দ উৎসব

Reporter Name / ২২৭৯ Time View
Update : বুধবার, ১ মার্চ, ২০২৩, ২:১৪ পূর্বাহ্ণ

 মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় অটিজম শিশুদের ক্রীড়া ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা ক্রীড়া অফিস আয়োজনে উপজেলার প্রতাবনগর দিলরুবা নজরুল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবির। এসময় অন্যান্যদের মাঝে প্রতাবনগর দিলরুবা নজরুল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষক মো. সোবেল মিয়া, সহকারী প্রধান শিক্ষক তাসলিমা, সহকারি শিক্ষক মো. নজরুল ইসলাম, সুমাইয়া সেজ্জাতুল মোন্তাহার প্রমুখ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতায় ৫০ মিটার দৌড়, বিস্কুট দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ, মোরগ লড়াই ও ফুল কুড়ানো সহ বিভিন্ন ইভেন্টের মধ্যদিয়ে শতাধিক অটিজম শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝেনপুরস্কার বিতরণ করেন অতিথিগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST