সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শিবপুরে শহীদ আসাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

Reporter Name / ২৩৫৭ Time View
Update : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩, ১:১৮ অপরাহ্ণ

 রাজ উদ্দীন নরসিংদী নরসিংদীর শিবপুরে ৬৯ এর গণঅভ্যুত্থানের মহানায়ক আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান (শহীদ আসাদ) এর ৫৪ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদ আসাদের গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়ায় শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি শিবপুরের সাবেক সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, সরকারি শহীদ আসাদ কলেজ, শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ, ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে, শহীদ আসাদ সহ সকল শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। শহীদ আসাদের পুরো নাম মোহাম্মদ আমানুল্লাহ আসাদুজ্জামান। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের এই নেতা ১৯৪২ সালের ১০ জুন নরসিংদী জেলার শিবপুর থানার ধানুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৯ সালের জানুয়ারির ২০ তারিখ পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান সরকারের বিরুদ্ধে দেশের ছাত্রসমাজের ১১ দফা কর্মসূচির মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে শহীদ হন আসাদ। এরপরই সকল শ্রেণিপেশার মানুষ রাস্তায় নেমে আসেন। বিস্ফোরিত হয় গণঅভ্যুত্থানের, পতন হয় আইয়ুব খানের।পুলিশের গুলিতে নিহত হওয়ার সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST