শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ​নেত্রকোনায় প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রীর উপর বর্বরোচিত হামলা, আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ হাসপাতালে স্থানান্তর Logo বিজেসির সভায় পূর্বের চট্টগ্রাম বিভাগীয় কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা, নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শালিখা গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে স্কুল ফাণ্ডের টাকা আত্মসাতের অভিযোগ

Reporter Name / ২৩১৭ Time View
Update : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২, ৩:৩৯ পূর্বাহ্ণ

সাইদুর রহমান আকাশঃঃ সাতক্ষীরার তালা উপজেলার ১২৪ নং গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা পারভীনের বিরুদ্ধে স্কুল ফাণ্ডের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ অভিযোগে স্কুল ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষার্থী অভিভাবক স্বাক্ষরিত এক অভিযোগপত্র জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দাখিল করা হয়েছে। স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ ইমরান সরদার ও অভিযোগপত্র সূত্রে জানা যায়,যোগদানের পর থেকে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা পারভীন স্লীপ ফাণ্ডের টাকাসহ স্কুল ফাণ্ডের লাখ লাখ টাকা কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে উত্তোলন করে আত্মসাৎ করেছে। এছাড়া তিনি নিজের খেয়াল-খুশি মতো বিদ্যালয়ে আসা-যাওয়া করেন বলে অভিযোগ করা হয়েছে। পাঠদানের ব্যাপারে অমনোযোগী হওয়ায় বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে বলে অভিযোগ করা হয় ঐ অভিযোগপত্রে। এরকম অসংখ্য অভিযোগের ব্যাপারে কথা বলতে গেলে উক্ত শিক্ষিকা ম্যানেজিং কমিটির সদস্যদের বিভিন্ন রকম হুমকি-ধামকি ও মামলায় ফাঁসানোর ভয়ও দেখান। এমতাবস্থায় অভিযোগকারীরা সংশ্লিষ্ট দফতরের তদন্ত ও প্রতিকার চেয়ে অভিযোগ করা হয়েছে বলে জানান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইমরান হোসেন। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকা ফরিদা পারভীন বলেন, অভিযোগের বিষয়ে আমি কিছু জানিনা। বিষয়টি জানার পর তিনি পাল্টা সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তিনিই ইতিপূর্বে স্লিপ ফাণ্ডের টাকা আত্মসাৎ করেছেন। আমি তাকে এ সুযোগ দিতে চাই না বলে তিনি এমনটি করেছেন। তালা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি,তদন্ত করে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST