সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা Logo গৌরীপুরে নজরুল ইসলাম সরকার উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও পুরস্কার বিতরণ Logo সীমান্ত পাহাড়ার পাশাপাশি উদ্যোক্তা তৈরিতে বিজিবি,  সাপাহারে শুরু হলো মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি

  নেত্রকোনা প্রতিনিধি: / ১৮৫ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬, ১:৩৭ অপরাহ্ণ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকীসহ চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। ‎ ‎বুধবার (১৭ জুন) বেলা ২টার দিকে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সাংবাদিক ও নাগরিক সমাজবৃন্দের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ‎ ‎মানববন্ধনে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম.কিবরিয়া চৌধুরী হেলিম,সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল,বাংলাদেশ প্রেসক্লাব,ময়মনসিংহ বিভাগীয় সভাপতি শামীম তালুকদার, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি তানভীর হাসান,দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান তালুকদার, মানিক মিয়া,সদস্য সচিব,বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখা,CNA ব্যুরো চীফ,নেত্রকোণা জেলা মনিরুল ইসলাম, হাবিবুর রহমান,যুগ্ম আহ্বায়ক,বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখা,ইকাবাল কবির, সম্মানিত সদস্য,বাংলাদেশ প্রেসক্লাব,জেলা শাখা,কামরুল হাসান,সম্মানিত সদস্য,বাংলাদেশ প্রেসক্লাব,জেলা শাখা,ওবায়দুল ইসলাম সাগর,সভাপতি সম্মিলিত মানবাধিকার জোট,নেত্রকোণা জেলা শাখা, প্রমুখ। ‎ ‎বক্তারা বলেন, তথ্যভিত্তিক ও জনস্বার্থসংশ্লিষ্ট অনুসন্ধানী সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের জন্য উদ্বেগজনক। অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিকদের হয়রানি করা হলে সত্য উদঘাটনের পথ বাধাগ্রস্ত হবে এবং গণমাধ্যমের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হবে। ‎ ‎তারা আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে জনগণের স্বার্থে কাজ করে। দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের তথ্য প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। এ ধরনের সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রবণতা বন্ধ করতে হবে। ‎ ‎বক্তারা অবিলম্বে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকীসহ চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। ‎ ‎মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST