সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শার্শা সীমান্তে ১৭ টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

Reporter Name / ২৫৮৬ Time View
Update : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ১২:৩১ অপরাহ্ণ

মোস্তাফিজুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থেকে ১৭টি স্বর্ণের বারসহ মোনতাজ হোসেন (৪৫) নামে একজনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আজ শুক্রবার (১৯ আগস্ট) বেলা ১১টায় তাকে আটক করা হয়। মোনতাজ হোসেন পুটখালী গ্রামের মৃত দ্বীন মোহাম্মাদের ছেলে।

২১-বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, বেলা ১১টায় রুদ্রপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে জানতে পারে বিজিবি। খবর পেয়ে রুদ্রপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ইসমাইল হোসেন ওই এলাকায় অভিযান চালিয়ে মোনতাজকে আটক করেন। পরে তার শরীরের বিভিন্ন জায়গায় কৌশলে লুকিয়ে রাখা ১৭ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। এগুলোর ওজন ১ কেজি ৯৮৫ গ্রাম, মূল্য প্রায় ১ কোটি ৬৩ লাখ টাকা।

আটক মোনতাজকে শার্শা থানায় সোপর্দ করা হয়ে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST