মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাইবান্ধায় জমি বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত কয়েকজন Logo জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে ফুলপুরে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত। Logo শিল্প, বাণিজ্য ও অর্থনীতিতে আমাদের অগ্রণী ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ক্যাপিটাল বাংলাদেশ আইকনিক অ্যাওয়ার্ড ২০২৬ Logo সংগ্রাম, ত্যাগ ও আদর্শের প্রতীক: তালতলীর শ্রমিক রাজনীতিতে আস্থার নাম মোঃ সিদ্দিকুর রহমান মামুন Logo দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে Logo বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে রনি মিয়া উপ-কৃষি ও সমবায় সম্পাদক নির্বাচিত Logo সাপাহারে প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাবার ও গাছের চারা বিতরণ Logo বন্যাকবলিত মানুষের পাশে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদুল ওয়াহাব সাইদানী Logo শিক্ষার গুণগত মান উন্নয়নে চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শার্শায় উপজেলা প্রশাসনের যৌথসভা অনুষ্ঠিত

Reporter Name / ২৪১৭ Time View
Update : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ১২:৪৮ পূর্বাহ্ণ

খোরশেদ আলম : ভূমিহীন-গৃহহীন (ক শ্রেনী) পরিবারকে শতভাগ পুনর্বাসন এর লক্ষ্যে শার্শায় যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। যশোরের শার্শা উপজেলা পরিষদ প্রশাসনের আয়োজনে, উপজেলা প্রশাসনিক ভবন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নারায়ন চন্দ্র পাল।

১১ আগস্ট (বৃহস্পতিবার ) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথিগণের মধ্যে উপস্থিথ ছিলেন- শার্শা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শার্শা উপজেলা আ,লীগ সভাপতি- বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, ভাইস চেয়ারম্যান-মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন খান।

যৌথসভার ঐ আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে অংশ নেন-অত্র উপজেলার সংশ্লিষ্ট সকল দপ্তরের অফিসারবৃন্দ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যগণ, ১১টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ এবং উপজেলা পর্যায়ের সকল সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় সভাপতির শুভেচ্ছা ব্ক্তব্য শেষে শার্শা উপজেলার ভুমিহীন-গৃহহীন(ক শ্রেনী) পরিবারের জন্য সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্যাদি উপস্থাপণ করেন শার্শা উপজেলা সহকারী (ভুমি) কমিশনার ফারজানা ইসলাম।

শার্শার একটি মানুষও যেন গৃহহীন হয়ে না থাকে সরকারের এমন আহবানকে স্বাগত জানিয়ে উপস্থিত সকলে ভুমি কর্মকর্তার বক্তব্যের উপর ধন্যবাদ জানান। এসময় ইউপি চেয়ারম্যানগনের পাশাপাশি দৈনিক স্পন্দনের স্টাফ রিপোর্টার মোঃ ইয়ানুর রহমান এবং বিডিসমাচার২৪.কম ও যশোর পোষ্ট এর প্রতিনিধি মোঃ সাহিদুল ইসলাম শাহীন প্রকৃতস্থ গৃহহীনদের মাঝে গৃহ বন্দোবস্ত সংক্রান্ত কিছু প্রশ্ন উত্থাপন করলে ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) প্রশ্নের স্বপক্ষে যথার্থ আশানুরুপ উত্তর প্রদান করেন। যৌথ বৈঠকে বেনাপোল ইউনিয়নাধীন দিঘীরপাড় মৌজায় গৃহহীনদের জন্য সরকারের বরাদ্ধ দেওয়া বাসযোগ্য স্থানটির নামকরন “চোরের রাস্তা”র পরিবর্তে শ্রুতি মধুর অন্য নামের প্রস্তাবনার সুপারিশ উত্থাপন করা হয়।

এরপরই উপজেলা প্রশাসন সভা কক্ষে, বেলা ১২ টার দিকে শার্শা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে আরও একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST