শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শাজাহানপুর থেকে অপহৃত স্কুলছাত্রী সাভার থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

Reporter Name / ১৬০৯ Time View
Update : শুক্রবার, ১৬ জুন, ২০২৩, ১:০৯ অপরাহ্ণ

 মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে নবম শ্রেণিতে পড়ুয়া অপহৃত এক স্কুলছাত্রীকে ঢাকার সাভার থেকে উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় অভিযুক্ত রবিউল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি শাজাহানপুর উপজেলার শ্বশানকান্দি দক্ষিণপাড়ার আবু তালেবের ছেলে। বৃহস্পতিবার (১৫ জুন) রাত ১০ টার দিকে র্যাব-১২, সিপিসি-৩ বগুড়া ও র্যাব-৪, সিপিসি-২, নবীনগর, সাভারের যৌথ অভিযানে সাভার থানা এলাকা থেকে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। এর আগে গত ১৮ মে বৃহস্পতিবার অভিযুক্ত রবিউল বগুড়ার শাজাহানপুর উপজেলা থেকে ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে। এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার পুলিশ সুপার (কোম্পানী কমান্ডার) মীর মনির হোসেন। র্যাবের এই কর্মকর্তা জানান, অপহৃত স্কুলছাত্রী শাজাহানপুর উপজেলার শ্বশানকান্দি এলাকায় নবম শ্রেনিতে পড়ে। গত ১৮ মে বৃহস্পতিবার রবিউল ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে। এরপর ২৩ মে মঙ্গলবার অপহৃত স্কুলছাত্রীর বাবা শাজাহানপুর থানায় রবিউলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তখন র্যাবের বিভিন্ন টিম ওই স্কুল ছাত্রীকে উদ্ধারে অভিযান পরিচালনা করে। একপর্যায়ে বৃহস্পতিবার (১৫ জুন) ঢাকার সাভার এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় মামলার আসামি রবিউলকে গ্রেপ্তার করে র্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST