মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শাজাহানপুরে “আইসিটি ইন এডুকেশন লিটারেসি,ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স” বিষয়ক ১০ দিন ব্যাপি প্রশিক্ষন

Reporter Name / ১৬৬২ Time View
Update : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ৫:১৪ পূর্বাহ্ণ

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের শিক্ষকগনের “আইসিটি ইন এডুকেশন লিটারেসি,ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স” বিষয়ক ১০ দিন ব্যাপি প্রশিক্ষন ২৫ জুলাই ২০২৩ খ্রিঃ হতে শুরু হয়েছে। উক্ত প্রশিক্ষন কার্যক্রম বৃহস্পতিবার (২৭ জুলাই ২৩) পরিদর্শন করেন শাজাহানপুর উপজেলা সহকারি প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। তিনি বলেন বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর শিক্ষাব্যবস্থা পাঠদানে নতুন মাত্রা এনে দিয়েছে। মানুষের জীবন যাত্রার মান বদলে দিয়েছে,জীবনকে আনন্দময় করেছে। স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শিক্ষার গুনগত মানান্নয়নে আইসিটির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।কারিগরি শিক্ষার পাশাপাশি সাধারন শিক্ষার্থীদেরকেও আন্তর্জাতিক মান সম্পন্ন দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলতে আইসিটি ব্যবহারের বিকল্প নেই । তিনি আরো বলেন শিখন-শিখানো কার্যক্রম তথা নতুন কারিকুলাম বাস্তবায়নে ডিজিটাল কন্টেন্ট মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন পাঠদান কার্যক্রমকে প্রানবন্ত করবে। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষন ভেন্যু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোনায়েম হোসেন,ট্রেইনার ছামিউল ইসলাম শাকিল । প্রশিক্ষন সম্পর্কে বক্তব্য রাখেন ফুলকোট নবোদয় কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রশিক্ষক আতিকুর রহমান । শাজাহানপুর উপজেলার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত ১২টি শিক্ষা প্রতিষ্টান হতে ২০ জন শিক্ষক প্রশিক্ষনে অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST