বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo রামগতিতে ব্যবসায়ীকে হুমকি দিয়ে দোকানে আগুন, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি! Logo সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা Logo নেত্রকোনায় সৈকত সরকারের ছবিসহ প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শহীদ মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী চন্দন আটক

Reporter Name / ২২৩২ Time View
Update : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ২:৫৩ পূর্বাহ্ণ

 মো:সাব্বির হোসেন রনি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চন্দন কুমার রায় অবশেষে ধরা পড়েছেন। সাতক্ষীরার ভোমরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব | র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। এমপি লিটন হত্যাকাণ্ডের প্রধান সমন্বয়কারী ছিলেন চন্দন কুমার রায়। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক ছিলেন। লিটন হত্যা মামলার রায়ে এই আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে আদালত। পলাতক থাকায় তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশও জারি করা হয়েছিল। গাইবান্ধার সুন্দরগঞ্জে নিজ বাড়িতে ২০১৬ সালের ৬১ ডিসেম্বর ঘাতকের গুলিতে নিহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। তিনি ছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য। মঞ্জুরুল ইসলাম লিটন এমপি হত্যাকাণ্ডে বাদী হয়ে মামলা করেন প্রয়াত সাংসদের আদরের ছোট বোন ফাহমিদা বুলবুল কাকলী। ২০১৯ সালের ২৮ নভেম্বর চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করেন গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক। রায় ঘোষণার সময় অভিযুক্ত আট আসামির মধ্যে ছয়জন উপস্থিত ছিলেন। একজন কারাগারে অসুস্থ হয়ে মারা যান। অপর আসামি চন্দন কুমার রায় পালিয়ে বেড়াচ্ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে সীমান্ত জেলা সাতক্ষীরার ভোমরা এলাকায় র্যাবের হাতে ধরা পড়েছে এই মৃত্যুদণ্ডের আসামি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST