বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব Logo নেত্রকোনায় ডা. আনোয়ারুল হক সনাতনী সমাজের সাথে মতবিনিময় সভা Logo সাপাহারে ‘রয়্যাল থান্ডার’ টিমের গ্র্যান্ড ওপেনিং ও জার্সি উন্মোচন Logo অল্প বয়সে মেয়ের সাথে প্রেম করলে প্রেমিকের স্থান জেলখানায় শংকর চন্দ্র সরকার, Logo প্রায় এক কোটি টাকা মূল্যের ৫১৫.৯ গ্রাম ওজনের ০৩টি স্বর্ণের বার এবং ০৪টি স্বর্ণালংকারসহ ০১জন আসামী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বিজিবির অভিযানে কোটি টাকার মদ, কসমেটিকস ও চোরাচালানী মালামাল জব্দ! Logo ময়মনসিংহে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন Logo ভাঙছে নদীর ঢেউ তাছলিমা আক্তার মুক্তা Logo চট্টগ্রাম বিভাগ ছাড়িয়ে বৈশ্বিক বিস্তার—এসএসসি ’৯১ ব্যাচ এখন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শরীয়তপুরে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Reporter Name / ১৩২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ১১:৫৭ পূর্বাহ্ণ

 শরীয়তপুর জেলা হেযবুত তওহীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ ই আগস্ট ২০২৩ ইং তারিখ বৃহস্পতিবার সকাল ১০ টায় শরীয়তপুর জেলা হেযবুত তওহীদের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শরীয়তপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি মো: বায়েজিদ মালত এর সভাপতিত্বে এবং সদর থানা সভাপতি মোঃ আসাদ মল্লিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় আমির জনাব মো: আল আমিন সবুজ। মূখ্য আলোচক বলেন, হেযবুত তওহীদ আন্দোলন বিগত ২৮ বছর যাবৎ উগ্রবাদ, সন্ত্রাসবাদ, ধর্ম ব্যবসা, ধর্ম নিয়ে অপরাজনীতি, জঙ্গিবাদ, হুজুগ, গুজব, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতাসহ যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে নি:স্বার্থভাবে কাজ করে যাচ্ছে। এই কাজ করতে গিয়ে আমরা সারা দেশে বিভিন্ন স্থানে উগ্রবাদী, সন্ত্রাসবাদী ও ধর্মব্যবসায়ীদের মিথ্যাচার ও হামলার শিকার হয়েছি কিন্তু আমাদের দেশ ও জাতির কল্যানে নিজেদেরকে উৎস্বর্গ করতে একটি দিনের জন্যও পিছপা হইনি। আমরা চাই যাবতীয় অন্যায়,অশান্তি দূর হয়ে মানবজীবনে ন্যায়, শান্তি এবং সুবিচার প্রতিষ্ঠিত হোক। মানুষের তৈরী জীবনব্যবস্থা আমাদেরকে শান্তি দিতে পারে নাই এটা প্রমানিত। যুগে যুগে আল্লাহর দেওয়া সত্য জীবনব্যবস্থা মানুষকে শান্তি দিয়েছে এটা ইতিহাস থেকে প্রমানিত। আমাদের সকলকে আল্লাহর হুকুমের উপরে ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর হেযবুত তওহীদের সাবেক সাধারণ সম্পাদক মোঃ দিদার বেপারী, জেলা নারী সম্পাদক মোসা: সুমী বেগম প্রমূখ। শরীয়তপুর জেলা শাখার অন্যান্য সদস্যদের উপস্থিতিতে এই আনন্দময় অনুষ্ঠানটি সুন্দর ও সুষ্ঠুভাবে সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST