রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

লোমহর্ষক ঘটনা তারাকান্দায় এক বৃদ্ধা মহিলাকে কুপিয়ে হত্যা, ২ যুবক আটক..

Reporter Name / ২৭০২ Time View
Update : রবিবার, ২৭ মার্চ, ২০২২, ৫:১০ পূর্বাহ্ণ

ফুলপুর উপজেলা প্রতিনিধি
মোঃজুয়েল রানা

লোমহর্ষক ঘটনা ঘটেছে ময়মনসিংহের তারাকান্দা বিসকা ইউনিয়নে উম্মে কুলসুম (৫০) নামে এক বৃদ্ধা মহিলাকে গলা কেটে হত্যা করে পালানোর সময় ২ যুবককে আটক করেছে এলাকাবাসী,পরে থানায় খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেন ২ যুবকে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে উপজেলার বিসকা ইউনিয়নের বাতিকুড়া গ্রামে। এ ঘটনায় আটক দুই যুবক হলো, দীন ইসলাম (১৮) রুবেল (২২)।

জানা যায়, উম্মে কুলসুম (৫০) গত শুক্রবার ভালুকা উপজেলার স্কয়ার মাষ্টার বাড়ি এলাকায় তার মেয়ে আম্বিয়া খাতুনের বাসায় বেড়াতে যায়। সেখান থেকে শনিবার সকালে নিজ বাড়ি ফিরে আসেন। শনিবার বিকাল ২ টার দিকে হঠাৎ ঘর থেকে চিৎকারের শব্দ আসলে প্রতিবেশীরা ঘরে গিয়ে গলাকাটা অবস্থায় নারীর মরদেহ দেখতে পান। এ সময় ঘরে থাকা দুই যুবক পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাদের আটক করে থানায় খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, মহিলার মরদেহ থানা প্রাঙ্গণে রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক দুই জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST