সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম গ্রেপ্তার

Reporter Name / ১৯১৭ Time View
Update : রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ১:৩৫ অপরাহ্ণ

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধিঃ- বাবাকে মারপিট করে কাগজে টিপসই নেওয়া ও টাকা আত্মসাতের মামলায় লাখাই বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সামছুল ইসলাম লাখাই উপজেলার মানপুর গ্রামের হাজী আব্দুল ওয়াহিদের ছেলে। তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া। তিনি জানান, সামছুল ইসলাম তার বাবাকে মারপিট করে সাদা কাগজে টিপসই নেন। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের মোটা অংকের টাকা আত্মসাত করেন তিনি। এমন অভিযোগ এনে তার মা মিলন বেগম বাদি হয়ে শনিবার সকালে লাখাই থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পরই সামছুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওসি বলেন, সামছুল ইসলাম তার বাবা ওয়াহিদকে মারধর করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। এছাড়া বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে নন জুডিসিয়াল স্ট্যাম্পে টিপসই নেওয়া এবং ব্যবসা প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ করার কথাও মামলায় উল্লেখ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST