শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি Logo পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা মু্ল্যের ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

রায়পুরায় “মুজিব একটি জাতির রূপকার” চলচ্চিত্রটি বিনামূল্যে জনগণকে দেখার সুযোগ করে দিলেন সংসদ সদস্য রাজু

Reporter Name / ১৩৬৩ Time View
Update : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ১১:৫৬ পূর্বাহ্ণ

সাদ্দাম উদ্দীন রাজ- রায়পুরা প্রতিনিধি : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব:একটি জাতির রূপকার চলচ্চিত্রটি স্হানীয় প্রেক্ষাগৃহ রায়পুরার হাসনাবাদ বাজারস্থ ছন্দা সিনেমা হলে পাঁচ দিনের জন্য সাধারণ জনগণকে বিনামূল্যে প্রদর্শনীর ব্যবস্থা করে দিলেন নরসিংদী-০৫ (রায়পুরা)আসনের ছয় ছয়বারের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্ধোধন ঘোষণা করেন।চলচ্চিত্রটি শুক্রবার ১৩ অক্টোবর সারাদেশে ১৫৩ টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায়। এরই ধারাবাহিকতায় শনিবার ১৪ অক্টোবর বিকাল( ৩-৬)টায় রায়পুরা উপজেলার পশ্চিমাঞ্চলের সকল ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং অসাধারণ জনগন হাসনাবাদ ছন্দা সিনেমা হলে চলচ্চিত্রটি প্রদর্শন করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ । রায়পুরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রাজিব আহমে পার্থ আগামী ১৬ অক্টোবর রায়পুরা সরকারি কলেজ ছাত্রলীগ ও পূর্বাঞ্চল, ১৭ অক্টোবর রায়পুরা পৌরসভা, ১৮ অক্টোবর রায়পুরা ইউনিয়ন ও চরাঞ্চল এবং ১৯ অক্টোবর উপজেলা আ. লীগ ও তার সহযোগী সকল সংগঠনের নেতাকর্মী ও জনসাধারণকে বঙ্গবন্ধু বায়োপিক প্রদর্শনে হাসনাবাদ ছন্দা সিনেমা হলে যাওয়ার আহবান জানান। মুজিব একটি জাতির রুপকার চলচ্চিত্রটি ইচ্ছুক সকল আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীদের টিকিট ছাড়া চলচ্চিত্রটি প্রদর্শন করতে পারবেন। চলচ্চিত্রটি প্রদর্শনে পর দেশ ও জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদানের বিষয়ে সবাই জানতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST