বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

রায়পুরায় বাসের চাপায় ৩ জন নিহত

Reporter Name / ১৪২৩ Time View
Update : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৫৭ পূর্বাহ্ণ

নরসিংদী জেলা স্টাফ রিপোর্টার :- নরসিংদীর রায়পুরা উপজেলার ভিটি মরজার এলাকায় (ঢাকা-সিলেট) মহাসড়কে বাসেরচাপায় নারী সহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বড়চর গ্রামের মোঃ কাসেম মিয়ার স্ত্রী দোলন বেগম (৪৫) ও তার ছেলে আরিয়ান (১০) এবং বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের মকবুল হোসেনের ছেলে রানা মিয়া (১৯)। হাইওয়ে পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ড থেকে চার–পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ভিটি মরজালের দিকে যাচ্ছিল। সিএনজিটি ভিটি মরজালে পৌঁছার পর ব্রাহ্মণবাড়িয়াগামী লাবিবা পরিবহনের একটি বাস পেছন দিক থেকে সিএনজিটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং সিএনজির ভিতরে থাকা নারী সহ তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় দুজনকে এলাকাবাসী উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে পাঠান। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহত তিনজনের লাশ ও দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। নিহত ব্যক্তিদের স্বজনেরা এসে লাশ শনাক্ত করেন। ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ এন এম মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে আমাদের জরুরি বিভাগে আনা হয়েছিল। তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST