শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ইপিজেডে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ১ Logo সকাল হলেই সাজানো হয় আগের দিনের ‘বাসি’ ভর্তা Logo নেত্রকোণায় ছাত্রদলের কমিটির ঘোষণা,  আনন্দ মিছিল Logo এ্যাম্বুলেন্সে রোগী নয়, মিলল ৪ কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২ Logo কলমাকান্দার তোফাজ্জল হোসেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত Logo দক্ষিণ নড়াইলে মাদকের ভয়াবহ বিস্তার, কিশোর গ্যাং তৈরির আশঙ্কা, মাদকে শুভরাড়া ইউনিয়ন শীর্ষে Logo সাপাহারে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড Logo বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি পণ্য খালাসে স্বচ্ছতা আনতে সংবাদ সম্মেলন করলেন বন্দর কর্তৃপক্ষ Logo শার্শায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: পিতা -মাতার ‘পতি অভিমান করে চিরকুট লিখে কিশোরীর সুইসাইড Logo খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

রাণীনগরে উপজেলা চেয়ারমান পদে রাহিদ, ভাইস চেয়ারম্যান প্রদ্যুৎ ও মহিলা ভাইস চেয়ারম্যান রুমা নির্বাচিতঃ

Reporter Name / ১১৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ১:১৭ অপরাহ্ণ

 আবু সাইদ চৌধুরী (রানীনগর- নওগাঁ) ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নওগাঁর রাণীনগরে চেয়ারমান পদে মো. রাহিদ সরদার, ভাইস চেয়ারম্যান পদে প্রদ্যুৎ কুমার প্রামানিক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. রুমা বেগম বেসরকাবিভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার (২৯ মে) রাত সাড়ে ১০টায় সহকারী রির্টানিং কর্মকর্তা রাণীনগরের ইউএনও উম্মে তাবাসসুম পরিষদ অডিটোরিয়ামে এ ফলাফল ঘোষণা করেন। চেয়ারম্যান পদে ২৩ হাজার ৪৬৪ ভোট পেয়ে বেসরকাবিভাবে নির্বাচতি হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. রাহিদ সরদার (কাপ-পিরিজ প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আসাদুজ্জামান আসাদ (কৈ মাছ) পেয়েছেন ১৪ হাজার ৫৪৮ ভোট। ভাইস চেয়ারম্যান পদে ইউনিয়ন যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রদ্যুৎ কুমার প্রামানিক (চশমা প্রতীক) ১৬ হাজার ৪১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জারজিস হাসান মিঠু (টিউবওয়েল) ১২ হাজার ৪৮ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩২ হাজার ১৩৯ ভোট পেয়ে নির্বাচতি হয়েছেন মোছা. রুমা বেগম (পদ্মফুল প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোছা. মর্জিনা (প্রজাপতি) ১৩ হাজার ২০ ভোট পেয়েছেন। এ নির্বাচনে রাণীনগর উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। উপজেলার ৭০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ভোট পড়েছে ৪১.৬১ শতাংশ। ভোট অধিকার প্রয়োগ করেছেন ৬৭ হাজার ৪১৭ জন। ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত রাণীনগর উপজেলা। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬০ হাজার ৫ জন। এ নির্বাচনে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে পর্যপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতিটি কেন্দ্রে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা ছিলেন। কেন্দ্রের বাহিরে মোবাইল টিম, স্টাইকিং ফোর্স ও র‌্যাব, বিজিবি, ম্যাজিস্ট্রেট টহল জোরদার ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST