রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo নেত্রকোনা-৫(পূর্বধলা) নির্বাচনী আসনটি আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের মাসুম মোস্তফা শামীম Logo সকল সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি– Logo ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত Logo সংগঠনকে আরও গতিশীল করতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত Logo নির্বচনে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরুন- প্রেস কাউন্সিলের চেয়ারম্যান Logo ময়মনসিংহ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত Logo মাটিকাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাপাহারে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত Logo সাপাহারে কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ Logo যশোর সীমান্তে মাদকসহ চোরাচালানী বিভিন্ন মালামাল জব্দ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

রাজাপুরে ৫ শিক্ষার্থীকে বেধড়ক পিটুনীর প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন, তদন্ত শুরু

Reporter Name / ১২৭৬ Time View
Update : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৪:০২ পূর্বাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরের লেবুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক গিয়াস উদ্দিন সোহাগ কর্তৃক ৫ শিক্ষার্থীকে বেধড়ক পিটুনীর প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।  মঙ্গলবার সকালে নৈকাঠি-ভান্ডারিয়া সড়কের লেবুবুনিয়া বাজার এলাকায় স্কুলের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এদিকে সকালে উপজেলা শিক্ষা অফিসারসহ একটি দল স্কুলে গিয়ে তদন্ত কাজ শুরু করেছেন।  মানববন্ধনে বক্তারা অভিযোগ করে জানান, পঞ্চম শ্রেণির ৫ শিশু শিক্ষার্থীকে মাঠে ফেলে বেধড়ক পিটিয়ে আহত করেছে, যা চরম মানবাধিকার ও আইন বিরোধী। দোষী ওই শিক্ষক স্কুলে থাকলে স্কুলে শিক্ষার্থীরা আর যাবে না। শিক্ষার্থীরা চরম আতঙ্ক ও ভয়ে রয়েছে। জড়িত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও অপসরন দাবি করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ৫ম শ্রেণির আহত শিক্ষার্থী মুরসালিনে মা লালয়া বেগম, আবু সালেহের মা মাকসুদা বেগম ও সাইফ মাহমুদের মা খাদিজা বেগম প্রমুখ।  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম নুরুল আলম মৃধা জানান, ম্যানেজিং কমিটি, শিক্ষার্থীরা ও অভিভাবকদের কাছ থেকে বিস্তারিত জেনে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিতপূবর্ক অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নিবার্হি কর্মকর্তা ফারহানা ইয়াসমিন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST