সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু

Reporter Name / ১৮০২ Time View
Update : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ১:২৩ অপরাহ্ণ

 ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে চার সন্তানের জননী রুমা আক্তার নামে এক নারীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শুক্তাগর ইউনিয়নের দক্ষিন নারিকেল বাড়িয়া গ্রামে ওই নারীর বসতঘরে এ ঘটনা ঘটে। রুমা স্থানীয় মো. রবিউল ইসলামের স্ত্রী ও উপজেলার সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া গ্রামের মো. ইউনুস এর মেয়ে। বিষয়টি নিশ্চিত করছেন রাজাপুর থানার ওসি তদন্ত ফিরোজ কামাল।  পুলিশ স্থানীয়রা জানায়, রুমা তার ৪ সন্তান নিয়ে একাই ঘরে বসবাস করতো। স্বামী রবিউল কর্মের তাগিদে রাজাপুরের বাইরে থাকে। দুই বছর আগে নতুন ঘর তোলে সেখানে বসবাস করতেন। ঘরের বিদ্যুতের লাইন সচল থাকলেও ওয়্যারিং করা ছিল না। ফ্যান চালাতে গেলে আগে থেকে ছুটে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হলে তা দেখে রুমার সারে তিন বছরের ছেলে দৌড়ে দাদার ঘরে গিয়ে বলে। তখন সবাই এসে মেঝেতে পরে থাকতে দেখে তুলে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে রাজাপুর থানার ওসি তদন্ত ফিরোজ কামাল বলেন, হাসপাতাল থেকে লাশ নিয়ে আসা হয়েছে। মৃত নারীর বাবা মায়ের সাথে কথা বলে পরবর্তী ব্যাবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST