শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ Logo সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা Logo গৌরীপুরে নজরুল ইসলাম সরকার উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও পুরস্কার বিতরণ Logo সীমান্ত পাহাড়ার পাশাপাশি উদ্যোক্তা তৈরিতে বিজিবি,  সাপাহারে শুরু হলো মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় সড়ক দুর্ঘটনায় কংগ্রেস সদস্যসহ নিহত ৪

Reporter Name / ২৪৭৪ Time View
Update : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২, ৫:০০ পূর্বাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃযুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মার্কিন কংগ্রেসওম্যান জ্যাকি ওয়ালোরস্কি এবং তার দুই কর্মীসহ চারজন নিহত হয়েছেন।বুধবার (৩ আগস্ট) জ্যাকি ওয়ালোরস্কির অফিস এবং স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।দুর্ঘটনায় ওয়ালোরস্কি (৫৮) ছাড়াও ওয়ালোরস্কির যোগাযোগ পরিচালক এমা থমসন (২৭) এবং আইন প্রণেতার জেলা পরিচালক জ্যাচেরি পোটস (২৮) নিহত হয়েছেন।ওয়ালোরস্কি একজন রিপাবলিকান, যিনি ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ইন্ডিয়ানার দ্বিতীয় কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করেছিলেন।এলখার্ট কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, তিনি যখন অন্য দুজনের সঙ্গে একটি গাড়িতে ভ্রমণ করছিলেন তখন অন্য একটি গাড়ি তাদের লেনের দিকে চলে যায়। এতেই দুই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্য গাড়ির চালকও প্রাণ হারিয়েছেন।ওয়ালোরস্কির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।এছাড়া ওয়ালোরস্কিকে সম্মানিত জনসেবক হিসাবে উল্লেখ করে শোক জানিয়েছেন কংগ্রেসে তার সহকর্মীরাও।একই সঙ্গে এই নারী কংগ্রেস সদস্যের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পতাকা অর্ধনমিত রাখার কথা জানিয়েছে হোয়াইট হাউস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST