সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

যশোর শার্শা থানা পুলিশে অভিযানে ৭৮ কেজি গাঁজা উদ্ধার

মোস্তাফিজুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ / ২১৮৬ Time View
Update : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, ৪:১৪ পূর্বাহ্ণ

যশোরের শার্শা থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ এপ্রিল) ভোর রাতে উপজেলার শালতা গ্রামের কাতলা কুড়োর বিল থেকে এ চালানটি উদ্ধার করে শার্শা থানা পুলিশ। পুলিশ জানায়, বিপুল পরিমাণ মাদকের একটি চালান পাচার হচ্ছে, এমন গোপন খবরে, পুলিশ শার্শা থানার শালতা এলাকায় অভিযান চালায়। এসময় কাতলা কুড়োর বিল এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ীকে ভারত হতে আসতে দেখে পুলিশ তাদেরকে দাঁড়াতে বলে। কিন্তু তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে, না দাঁড়িয়ে তাদের কাছে থাকা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। পরে, বস্তার ভিতর থেকে ৭৮ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার মূল্য আনুমানিক ৪৬,৮০,০০০/- টাকা। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম জানান, এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST