বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

যশোর ডিডিএলজি’র বেনাপোল পৌরসভা পরিদর্শণ

Reporter Name / ১৩৯০ Time View
Update : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ৩:৪৮ অপরাহ্ণ

 

কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
স্থানীয় সরকার বিভাগ,যশোর উপ-পরিচালক(ডিডিএলজি) মোঃ রফিকুল হাসান দেশের সর্বশ্রেষ্ঠ “ক” শ্রেণীভুক্ত বেনাপোল পৌরসভা পরিদর্শণ করেন।

রবিবার(১৫ অক্টোবর) বেলা ১১ টার দিকে ডিডিএলজি মোঃ রফিকুল হাসান বেনাপোল পৌরসভা কার্যালয়ে এসে পৌছলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন নবনির্বাচিত মেয়র,মোঃ নাসির উদ্দিন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন-শার্শা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম,সহকারী কমিশনার(ভূমি)।

এ ছাড়াও পৌরসভার প্যানেল মেয়র,সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ পৌর কাউন্সিলরবৃন্দ এবং পৌর কার্যালয়ে কর্মরত কর্মকর্তাগণ সেসময় সেখানে উপস্থিত ছিলেন।

ডিডিএলজি মহোদয় মেয়র কার্যালয়ে বসেন এবং মেয়র মোঃ নাসির উদ্দিন এর সাথে সংলাপে মিলিত হন। পরে অতিথি মহোদয় “লোকাল গভর্ণ্যান্স সাপোর্ট প্রজেক্ট”(এলজিএসপি) সমূহের নথিপত্রেরর খোঁজ খবর নেন। প্রকল্প সমুহের সুবিধা-অসুবিধার দিকগুলো নিয়ে সার্বিক আলোচনা করেন। কিছু বিষয়ের উপর সিদ্ধান্ত এবং করণীয় সম্পর্কে মেয়র মহোদয়কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শণের এক ফাঁকে ডিডিএলজি মহোদয় সাংবাদিকদের বলেন, “গ্রামের দিকে নজর দিতে হবে বেশি বেশি করে, কেননা গ্রামই সব উন্নয়নের মূলকেন্দ্র, গ্রামের উন্নয়ন আর অর্থনৈতিক সমৃদ্ধি যখন বেগবান হবে তখন গোটা বাংলাদেশ এগিয়ে যাবে সম্মুখপানে”।

সরকারের সকল প্রকার সহায়তা প্রকল্প সমূহ অগ্রাধিকার ভিত্তিতে শেষ করার তাগিদ দেন। নবনির্বাচিত মেয়র মোঃ নাসির উদ্দিন এর কাজের প্রশংসায় সন্তোষ প্রকাশ করে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান ডিডিএলজি মহোদয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST