যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে দুই লক্ষ চৌষট্টি হাজার চারশত বিশ টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিবি*
রবিবার ০৪ মে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ২,৬৪,৪২০/-(দুই লক্ষ চৌষট্টি হাজার চারশত বিশ) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে