বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

যশোরের ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে ৪১ কেজি গাঁজা আটক করেছে বিজিবি

মুস্তাফিজুর রহমান স্টাফ রিপোর্টার / ৩৯৩ Time View
Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৫:০৭ পূর্বাহ্ণ

 

গত ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখ ২৩০০ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ঘিবা বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ৭নং ঘিবা পূর্ব পাড়া বরই বাগান সংলগ্ন মাঠের মধ্যে অবস্থান নেয়। আনুমানিক ২৩৩০ ঘটিকায় টহলদল দেখতে পায় যে কিছু লোক মাথায় বস্তা নিয়ে ভারত হতে বাংলাদেশের দিকে আসছে। বরই বাগানের নিকটবর্তি হলে বিজিবির টহলদল তাদেরকে ধাওয়া করে, চোরাকারবারীরা মাথার বস্তা ফেলে পালিয়ে যায়। টহলদল উক্ত বস্তাগুলি হস্তগত করে এবং খুলে ভারতীয় গাঁজা দেখতে পায়। পরবর্তীতে পরিমাপ করে ৪১ কেজি গাঁজা পাওয়া যায়। আটককৃত গাঁজার সর্বমোট সিজার মূল্য ১,৪৩,৫০০/- (এক লক্ষ তিতাল্লিশ হাজার পাঁচশত) টাকা।

আটককৃত গাঁজা মামলা দায়ের এর মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST