শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ Logo সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা Logo গৌরীপুরে নজরুল ইসলাম সরকার উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও পুরস্কার বিতরণ Logo সীমান্ত পাহাড়ার পাশাপাশি উদ্যোক্তা তৈরিতে বিজিবি,  সাপাহারে শুরু হলো মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ময়মনসিংহে ত্রিশালে পৌর বিএনপির সম্মেলনে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫

Reporter Name / ২৪২৯ Time View
Update : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩১ অপরাহ্ণ

 

জুয়েল রানা( জেলা প্রতিনিধি )

ময়মনসিংহের ত্রিশালে পৌর বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত সম্মেলনস্থলে এ ঘটনা ঘটে।
এসময় সম্মেলনের মাধ্যমে দুই সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। কমিটিতে আলেকচাঁন দেওয়ানকে সভাপতি ও শেখ মোশারফ হোসাইন মিলনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এ কমিটিকে প্রত্যাখ্যান করে পৌর কমিটির সম্মেলনে অনিয়মের অভিযোগ তোলে পদ বঞ্চিতরা এসময় তাৎক্ষণিক প্রতিবাদ করলে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে এক সাংবাদিকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। ওই দিন দুপুরে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা. মাহবুবুর রহমান লিটন।
পরে ত্রিশাল পৌর বিএনপির আহবায়ক গোলাম রব্বানী বাদলের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক আলেক চাঁন দেওয়ানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- ওয়ারেস আলী মামুন, বিশেষ অতিথির বক্তব্য দেন- বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবুল, যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST