রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo নেত্রকোনা-৫(পূর্বধলা) নির্বাচনী আসনটি আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের মাসুম মোস্তফা শামীম Logo সকল সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি– Logo ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত Logo সংগঠনকে আরও গতিশীল করতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত Logo নির্বচনে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরুন- প্রেস কাউন্সিলের চেয়ারম্যান Logo ময়মনসিংহ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত Logo মাটিকাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাপাহারে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত Logo সাপাহারে কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ Logo যশোর সীমান্তে মাদকসহ চোরাচালানী বিভিন্ন মালামাল জব্দ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

মৌলভীবাজারের লামুয়াবাজার টু খলিলপুর সড়কটি সংস্কারের আশ্বাস দিলেন এমপি,

Reporter Name / ১৪৩৫ Time View
Update : শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ১২:৪৫ অপরাহ্ণ

মৌলভীবাজার থেকে এমদাদ সুমন মৌলভীবাজার সদর উপজেলার লামুয়া বাজার হইতে খলিলপুর পর্যন্ত এই পাকা সড়কটি শীঘ্রই সংস্কার করা হবে,সড়কটির বেহালদশা পরিদর্শন করে স্হানীয়দের দাবীর প্রেক্ষিতে এলাকাবাসীকে এ আশ্বাস দিয়েছেন মৌলভীবাজার -রাজনগর ৩ আসনের সংসদ সদস্য মোঃ নেছার আহমদ ( এমপি)। ৯ আগস্ট বুধবার দুপুরে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের লামুয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক, মখলিছ মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী মোঃ আনকার মিয়ার পারিবারিক আমন্ত্রণে তার বাড়ীতে এলে এলাকাবাসীর উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন এমপি। সরেজমিনে দেখা যায়, লামুয়া বাজার হইতে খলিলপুর পর্যন্ত পাকা সড়কটি দীর্ঘদিন যাবৎ কার্পেটিং উঠে গর্ত হয়ে যাওয়ায় ছোট ছোট যানবাহনসহ জনসাধারণ যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়।সড়কটির অধিকাংশ স্হানে বর্ষা মৌসুমে গর্তের কারণে কাদা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়, ফলে স্কুল,কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের ভোগান্তিরও শেষ নেই। এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টুটু, ২নং মনুমুখ ইউনিয়নের চেয়ারম্যান এমদাদ হোসেন ঝুনু,১নং খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু,খলিলপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু নাছের চৌধুরী রিপন,মনুমুখ ইউপি যুবলীগের সভাপতি দিলদার মিয়া। গীতিকার ফকির সালেহ আহমেদ, এছাড়াও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের স্হানীয় নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST