সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে ‘রয়্যাল থান্ডার’ টিমের গ্র্যান্ড ওপেনিং ও জার্সি উন্মোচন Logo অল্প বয়সে মেয়ের সাথে প্রেম করলে প্রেমিকের স্থান জেলখানায় শংকর চন্দ্র সরকার, Logo প্রায় এক কোটি টাকা মূল্যের ৫১৫.৯ গ্রাম ওজনের ০৩টি স্বর্ণের বার এবং ০৪টি স্বর্ণালংকারসহ ০১জন আসামী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বিজিবির অভিযানে কোটি টাকার মদ, কসমেটিকস ও চোরাচালানী মালামাল জব্দ! Logo ময়মনসিংহে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন Logo ভাঙছে নদীর ঢেউ তাছলিমা আক্তার মুক্তা Logo চট্টগ্রাম বিভাগ ছাড়িয়ে বৈশ্বিক বিস্তার—এসএসসি ’৯১ ব্যাচ এখন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে Logo যশোরের ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে ৪১ কেজি গাঁজা আটক করেছে বিজিবি Logo বিজিবির অভিযানে কোটি টাকার মদ, কসমেটিকস ও চোরাচালানী মালামাল জব্দ!
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম হঠাৎ কেন ঢাকায়?

-হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি ঃ / ২২০৯ Time View
Update : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২, ১০:২১ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম এখন ঢাকায় অবস্থান করছে। র‍্যাবের সাত কর্মকর্তা ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যখন আন্তর্জাতিক মহল এবং দেশজুড়ে ব্যপক আলোচনা-সমালোচনা চলছে ঠিক তখন তিনি ঢাকায় কি করছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই সমস্ত নিষেধাজ্ঞার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস যে ব্যর্থ তা বলাই বাহুল্য। মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ঘিরে বাংলাদেশবিরোধী যখন নানামুখী ষড়যন্ত্র, ঠিক এমন মুহূর্তে এম শহীদুল ইসলাম ঢাকায় কেন? এই সম্পর্কে তাঁর ঘনিষ্ঠ অনেকেই জানিয়েছেন যে, তদবির করার জন্য তিনি ঢাকায় এসেছেন। আবার কেউ কেউ বলছেন, দ্বিপাক্ষিক সংলাপের জন্য তিনি ঢাকায় এসেছেন।উল্লেখ্য, এম শহীদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা ছিলেন। ছাত্র হল সংসদে ছাত্রদল থেকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন। তার ছোট ভাই কামরুল ইসলাম শিবিরের সক্রিয় ক্যাডার ছিলেন। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ১৯৮৯ সালে তিনি এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পরের বছর ১৯৯০ সালের ইকসু নির্বাচনে তিন জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর বড় ভাই জাহিদুল ইসলাম ব্যবসায়ী। তিনি আওয়ামীবিরোধী ব্যবসায়ী হিসেবে পরিচিত। এম শহিদুল ইসলামের বাড়ি গোপালগঞ্জে হলেও তার পুরো পরিবার আওয়ামীবিরোধী হিসেবে পরিচিত। তাঁর পারিবারিক সূত্রে জানা যায়, তাঁরা শুধুমাত্র আওয়ামীবিরোধী নয়, এক অর্থে বাংলাদেশবিরোধী। এরকম একজন ব্যক্তি যখন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ জায়গায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন ঠিক সেই সময় মার্কিন প্রশাসনে বাংলাদেশবিরোধী তৎপরতা প্রবল আকার ধারণ করেছে। এটির সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা দরকার। এখন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাবেক ছাত্রদল নেতা এম শহীদুল ইসলাম কেন ঢাকায় সে নিয়ে রহস্য দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST