সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে ‘রয়্যাল থান্ডার’ টিমের গ্র্যান্ড ওপেনিং ও জার্সি উন্মোচন Logo অল্প বয়সে মেয়ের সাথে প্রেম করলে প্রেমিকের স্থান জেলখানায় শংকর চন্দ্র সরকার, Logo প্রায় এক কোটি টাকা মূল্যের ৫১৫.৯ গ্রাম ওজনের ০৩টি স্বর্ণের বার এবং ০৪টি স্বর্ণালংকারসহ ০১জন আসামী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বিজিবির অভিযানে কোটি টাকার মদ, কসমেটিকস ও চোরাচালানী মালামাল জব্দ! Logo ময়মনসিংহে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন Logo ভাঙছে নদীর ঢেউ তাছলিমা আক্তার মুক্তা Logo চট্টগ্রাম বিভাগ ছাড়িয়ে বৈশ্বিক বিস্তার—এসএসসি ’৯১ ব্যাচ এখন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে Logo যশোরের ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে ৪১ কেজি গাঁজা আটক করেছে বিজিবি Logo বিজিবির অভিযানে কোটি টাকার মদ, কসমেটিকস ও চোরাচালানী মালামাল জব্দ!
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

মারডকের সঙ্গে আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদের আবেদন জেরি হলের

Reporter Name / ১৯৭৪ Time View
Update : বুধবার, ১৩ জুলাই, ২০২২, ২:১৫ পূর্বাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃমিডিয়া মোগল হিসেবে পরিচিত রুপার্ট মারডকের (৯১) সঙ্গে অভিনেত্রী ও সাবেক সুপার মডেল জেরি হল (৬৫) দাম্পত্যজীবনের অবসান ঘটাতে আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। বিবাহবিচ্ছেদের আবেদনে জেরি হল ক্যালিফোর্নিয়ার আদালতে স্বামীর সঙ্গে ‘অমীমাংসিত পার্থক্য’ উল্লেখ করে বিচ্ছেদের আবেদন জানিয়েছেন।৯১ বছর বয়সী মারডকের এটি চতুর্থ বিবাহ বিচ্ছেদ। আর ৬৬ বছর বয়সী জেরি হল রোলিং স্টোনসের মিক জ্যাগারের দীর্ঘদিনের সঙ্গী ছিলেন। মার্কিন গণমাধ্যম বলছে, মারডক এবং জেরি হলের এই বিচ্ছেদ তাদের পরিবারের কাছে অনেকটা আশ্চর্যজনক হিসেবে এসেছে।রুপার্ট মারডকের মালিকানাধীন নিউজ করপোরেশনের নিয়ন্ত্রণে রয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম সংবাদমাধ্যম ফক্স নিউজ ও ওয়াল স্ট্রিট জার্নাল এবং ব্রিটেনের দ্য সান ও দ্য টাইমস। ২০১৬ সালে জেরিকে বিয়ের পর এই মিডিয়া মুঘল বলেছিলেন, নতুন স্ত্রীকে আরও বেশি সময় দিতে চান তিনি।বিয়ের সময় এই ধনকুবের টুইটারে ঘোষণা দিয়েছিলেন, তিনি এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান এবং সুখী মানুষ। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বন্ধ করে দেবেন বলেও জানিয়েছিলেন।২০১৮ সালে বড় ছেলে ল্যাচলানকে ফক্স কর্পোরেশনের প্রধান নির্বাহী হিসেবে ঘোষণা দেন মারডক। এছাড়া ওয়াল্ট ডিজনি কোম্পানির কাছে একুশ শতকের ফক্সের বেশিরভাগ অংশ বিক্রি করে দেন তিনি।বিয়ের পর জেরি হল এবং মারডক দম্পতিকে বেশ কয়েকটি অনুষ্ঠানে প্রকাশ্যে দেখা যায়। নিউইয়র্ক টাইমস বলছে, গত বছর ৯০তম জন্মদিনের পার্টিতে জেরি হলের সঙ্গে বেশ উৎফুল্ল দেখা যায় মারডককে।জ্যাগারের সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছিল টেক্সান মডেল ও অভিনেত্রী জেরি হলের। তাদের চারটি সন্তানও আছে। ১৯৯০ সালে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে হিন্দু বিয়ের এক অনুষ্ঠানে গাঁটছড়া বেঁধেছিলেন এই জুটি।তবে এক দশকের কম সময় পর লন্ডনের হাইকোর্ট অব জাস্টিসে তাদের সেই বিয়েকে অবৈধ বলে ঘোষণা দেওয়া হয়। কারণ হিসেবে বলা হয়, তাদের বিয়ে ব্রিটিশ অথবা ইন্দোনেশীয় আইন অনুযায়ী বৈধভাবে সম্পন্ন হয়নি।রুপার্ট মারডক এর আগে অস্ট্রেলিয়ান ফ্লাইট অ্যাটেনডেন্ট প্যাট্রিসিয়া বুকারকে বিয়ে করেছিলেন। তাদের সেই সংসার টিকেছিল মাত্র দুই বছর; ১৯৬৫ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত। পরে স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক আনা মানকে ১৯৬৭ সালে বিয়ে করেন তিনি; সেটিও বিচ্ছেদ ঘটে ১৯৯৯ সালে। একই বছর চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মারডক। আর এই বিয়েও টিকেছিল ২০১৪ সাল পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST