“মানুষ মানুষের জন্য, এই স্লোগানকে বুকে ধারণ করে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সামাজিক সংগঠন ‘স্বপ্নসিঁড়ি’। সমাজের অবহেলিত, চলাচলে অক্ষম ও শারীরিক প্রতিবন্ধী মানুষের কষ্ট লাঘবে জোরালো ভূমিকা রেখে চলেছে এই সংগঠনটি। ৬ই নভেম্বর, শুক্রবার, বিকেল ৩টায় কছুপাত্রা বাজার এলাকায় ‘স্বপ্নসিঁড়ি’ সংগঠনের উদ্যোগে এক কল্যাণমুখী আয়োজনের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। এই মানবিক ও মহৎ প্রোগ্রামে সশরীরে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা ও সংহতি প্রকাশ করেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার নেতৃবৃন্দ। তাদের এই উপস্থিতি ও জোরালো সমর্থন আয়োজনের গুরুত্বকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে থাকা ও অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। হুইলচেয়ার পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের স্বজনরা; তাদের দীর্ঘদিনের কষ্টকর চলাচলের দুর্গতি কিছুটা হলেও দূর হলো। পরিশেষে, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার নেতৃবৃন্দের সাধুবাদ ও সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ‘স্বপ্নসিঁড়ি’ সংগঠন।