নিজস্ব প্রতিবেদক ঃ মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড ওয়াচ সোসাইটি, নেত্রকোণা শাখা কতৃক শনিবার (১৫ এপ্রিল)দোয়া ও ইফতার মাহফিল নেত্রকোণা আইনজীবী সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, আলী আমজাদ মাস্টার, সম্পাদক, সাপ্তাহিক কৃষকের বাণী,জেলা আইনজীবী সমিতির সভাপতি বোমক্যাশ ভট্টাচার্য, অ্যাডভোকেট অন্জনা সাহা,বাংলাদেশ প্রেস ক্লাব, নেত্রকোণা জেলা শাখার সভাপতি শামীম তালুকদার, সাধারণ সম্পাদক, মহিউদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক তানজিলা আক্তার রুবি, বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ মতিন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ওয়াচ সোসাইটির সভাপতি বাঁধন খান পাঠান ববি এবং সাধারণ সম্পাদক মোঃ হাবীবুর রহমান।