রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা অ্যাপ ‘এক্সাম হিরো’র উদ্বোধন করা হয়েছে, Logo ডেঙ্গু প্রতিরোধে শেরপুরজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, ২৯৫ স্থানে ৩ হাজার ৩৪৯ জনের অংশগ্রহণ Logo ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী Logo শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo বকশীগঞ্জে শিক্ষিকার জমি ও সংখ্যালঘুর স্বর্ণের দোকান দখলকারী ফরিদকে গ্রেফতার এবং ওসি’র প্রত্যহার দাবি Logo যুবদল নেতা কবিরের নেতৃত্বে যশোরের শার্শার বাগআঁচড়ায় আঃলীগের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত Logo সিএমপির সদরঘাট থানার বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার Logo সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও লোকমোর্চার মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরার কালিগঞ্জে পিতাকে ফিরে পেতে সন্তানদের আকুতি! ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন Logo সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

মাওলানা মামুনুল হক সহ কারাবন্দীদের দ্রুত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

Reporter Name / ১৯৫১ Time View
Update : শনিবার, ২৯ জুলাই, ২০২৩, ২:৩৭ অপরাহ্ণ

 নিজস্ব প্রতিবেদক : কারাবন্দীদের দ্রুত মুক্তি দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়, পল্টন মোড়স্থ ফেনী সমিতি মিলনায়তনে সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নুরপুরী বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেশের মানুষ উদ্ধিগ্ন ও চিন্তিত। সরকারের একগুয়েমীর কারনে বিদেশিরা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। যা দেশের জন্য লজ্জাজনক। সরকারের বিগত দিনের নির্বাচনগুলো নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে না পারায় দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে তা দেশের মানুষ বিশ্বাস করতে পারছে না। সুতরাং নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন দিতে হবে। তিনি আরও বলেন, দ্বীর্ঘ ২৭ মাস যাবত সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হক কারাবন্দী রয়েছে। মামুনুল হক সহ কারাবন্দী আলেমদের দ্রুত মুক্তি দিতে হবে অন্যথায় দেশের মানুষ রাজপথে নামতে বাধ্য হবে। মুক্তির আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হবে। তিনি আরও বলেন, মানুষের স্বাভাবিক জীবন চালাতে হিমশিম খাচ্ছে। আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সমন্বয় নেই। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি আজ বাংলাদেশ খেলাফত মজলিসের ২০২৩-২৪ সেশনের কেন্দ্রীয় মজলিসে শূরার প্রথম অধিবেশনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মুফতি সাঈদ নূর, মাওলানা আলী উসমান, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা মাহবুবুল হক, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মদ ফয়সাল, মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা এনামুল হক নুর, মুফতি ওযায়ের আমীন, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা, বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা জসিম উদ্দীন, মাওলানা রুহুল আমীন খান, মাওলানা সাব্বির আহমদ উসমানী, মাওলানা আব্দুস সোবহান প্রমুখ। শূরায় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, কারাবন্দী সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হক সহ আলেমদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার, ড্রেনমার্ক ও সুইডেনে কুরআন অবমাননা বন্ধে কার্যকরী প্রদক্ষেপ, নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম নিয়ন্ত্রণ, আল্লাহ রাসূল সা. ও ইসলামের বিরুদ্ধে কটুক্তিকারীদের শাস্তি মৃত্যুদন্ডের বিধান পাশ,কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা, বিতর্কিত শিক্ষানীতি বাতিল, দেশে দেশে মুসলিম নির্যাতন বন্ধ, সীমান্ত হত্যা বন্ধ, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধ, খেলাফত প্রতিষ্ঠার আহ্বান সহ ১১ দফা প্রস্তাব পাশ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST