মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামে নিপু সভাপতি,টিটু সাধারণ সম্পাদক Logo সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত Logo আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ Logo বেনাপোল গাতিপাড়া সীমান্ত থেকে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার Logo বেনাপোলে ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমাণ চেতনানাশক ট্যাবলেট উদ্ধার Logo সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণে কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo সাহিত্য শূন্য পদক তাছলিমা আক্তার মুক্তা Logo নালিতাবাড়ীতে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo শেরপুর-২ আসনে নির্বাচিত হওয়ার মূল হাতিয়ার এখন আঞ্চলিকতার পরিচয় Logo সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২৪ বাংলাদেশি

Reporter Name / ১৯৭৭ Time View
Update : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ২:৫৭ পূর্বাহ্ণ

 কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ ভারতে পাচার হওয়া ১৪ নারীসহ ২৪ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে দেশে ফিরেছেন। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা দেশে ফেরেন। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। এদের বাড়ি কক্সবাজার, গোপালগঞ্জ, সাতক্ষীরা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায়। ফেরত আসা নারী সুমি বলেন, সংসারে অভাব-অনটনের কারণে দালালের মাধ্যমে সীমান্তের অবৈধপথে ভারতের কলকাতা শহরে যান। পরে সেখানে কাজ করার সময় সেদেশে অবৈধভাবে বসবাস করার অপরাধে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। সেখান থেকে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে সংস্থার নিজস্ব শেল্টার হোমে রাখে। দুই বছর পর মঙ্গলবার তিনি দেশে ফেরেন। ফেরত আসা ব্যক্তিরা কলকাতার বিভিন্ন শেল্টার হোমের হেফাজতে ছিলেন। এদের মধ্যে সুমি (২৬) এবং হামিদা বেগম (২০) বাদে সবার বয়স বছরের নিচে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় তাদের হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে। যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST