সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ভাটিয়ারী আশ্রয়ন প্রকল্প মান ঠিক আছেকিনা সরেজমিনে পরিদর্শন এমপি দিদার

Reporter Name / ২৫৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৩:২৮ পূর্বাহ্ণ

 রাফি চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুন্ড ভাটিয়ারীতে প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করলেন মোঃ দিদারুল আলম এমপি। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় আজ বুধবার সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন জঙ্গল ভাটিয়ারী এলাকায় এ নির্মানাধীন ঘরগুলো পরিদর্শন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি। এ সময় দিদারুল আলম এমপি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্বাবধানে পরিচালিত সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দশমিক ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারী অর্থায়নে ঘর প্রদানের কার্যক্রম গ্রহণ করেন। চট্টগ্রাম জেলা প্রশাসন তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসারগণ, উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট সকল দফতরের কর্মকর্তা-কর্মচারীগণ এবং স্থানীয় জনপ্রতিনিধিগণের মধ্যে সমন্বয় সাধন করে গৃহ নির্মাণ কার্যক্রমকে বাস্তবায়নের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন। অথচ, প্রধানমন্ত্রীর প্রশংসনীয় ও মানবিক উদ্যোগ একটি গোষ্টী বিতর্কিত করতে মাঠে নেমেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান। চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ও নির্মাণাধীন গৃহসমূহের গুনগত মান ঠিক আছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য তিনি ভাটিয়ারী আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে আরো অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন, দেশের সুনামধন্য শিল্প প্রতিষ্ঠান পি এইচ পি গ্রুপের সম্মানিত পরিচালক ইকবাল চৌধুরী, ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজীম উদ্দিন, ৬ নং ওয়ার্ড মেম্বার অহিদুল আলম, ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন আহাম্মদসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ নেতাকর্মী এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST