বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোল রেলওয়ে স্টেশনে “ব্লক চেকিং” শুরু

Reporter Name / ১৩৮৭ Time View
Update : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ৩:৪৪ অপরাহ্ণ

 

মোস্তাফিজুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

টিকিট বিহীন কেহ যেন ট্রেনে উঠতে না পারে, তার জন্য “ব্লক চেকিং সিস্টেম”অর্থাৎ একটি মাত্র প্রবেশ দ্বার দিয়ে যাত্রী সকল স্টেশন প্লাটফর্মে ঢুকতে পারবে,তার কাঁটা দ্বারা পরিবেশ্টিত স্টেশনটির অন্যান্য পকেট দরজা বন্ধ থাকবে,ফলে বিনা টিকিটে কেহই স্টেশন প্লাটফর্মে ঢুকতে পারবে না। টিকিট কালোবাজারি প্রতিরোধ, বিনা টিকিটে ভ্রমণে জরিমানা করা এবং ভাড়া আদায় সহজ করার লক্ষ্যে এমন ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

“ব্লক চেকিং” এর বিষয়ে বেনাপোল রেলওয়ের ভারপ্রাপ্ত স্টেশন মাষ্টার জাকির হোসেন জানান,আমাদের দেশের লোকাল ট্রেন গুলোতে
বিনা টিকিটে যাত্রী পরিবহনের বিশাল সিন্ডিকেট কাজ করছে। সিন্ডিকেটে রয়েছেন ট্রেনের টিটিই, সিকিউরিটি গার্ড, আনসার সদস্য, ট্রেনে খাবার বিক্রির দায়িত্বে নিয়োজিত সদস্যরা। অতিরিক্ত টাকার বিনিময়ে খাবারের বগি, ট্রেনের দরজার পাশে বেবি সিট, বিভিন্ন বগি, অস্থায়ী টুল, এক বগি থেকে যাওয়া আরেক বগিতে যাওয়ার খালি জায়গাসহ বিভিন্ন ভাবে যাত্রী পরিবহন করছেন তারা, স্টেশনে প্রবেশ করানো থেকে শুরু করে বের করার পুরো দায়িত্বটাই যেন তাদের”।

“অভিযোগ রয়েছে, দালাল সিন্ডিকেটের যোগসাজশে বিভিন্ন রুটের ট্রেনের টিকিটের কৃত্রিম সংকট দেখিয়ে যাত্রীদের জিম্মি করা হয়। এর সঙ্গে রেলস্টেশনের কিছু কর্মীও জড়িত, কাউন্টারে গিয়ে অনেক যাত্রীই টিকিট পান না, তাদের টার্গেট করে দালালচক্র, পরে বাড়তি টাকার বিনিময়ে তাদের টিকিটের ব্যবস্থা করে দেওয়া হয়। উপায় না পেয়ে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ২ থেকে ৩ গুন বেশি দামে টিকিট কিনতে বাধ্য হন যাত্রীরা, যাত্রীদের অভিযোগ লম্বা লাইনে দাঁড়িয়েও টিকিট পাওয়া যায় না। কাউন্টারে টিকিট না পেয়ে অনেক যাত্রী তখন বিকল্প উপায় খোঁজেন”।

স্টেশন কর্মকর্তা সত্যতা স্বীকার করে বলেন, “বেনাপোল থেকে ছেড়ে যাওয়া “বেতনা এক্সপ্রেস”লোকাল ট্রেনটিতে বিনা টিকিটে যাত্রী পরিবহন বেশি হয়। ফলে,ট্রেনের আয় বৃদ্ধিতে ধ্বস নামায়,”ব্লক চেকিং” এর ব্যবস্থা গ্রহণ করেছে বেনাপোল রেল কর্তৃপক্ষ”। সোমবার(১৬ অক্টোবর) সকাল থেকে এই ব্যবস্থা চালু করা হয়েছে বলে ভারপ্রাপ্ত এই স্টেশন কর্মকর্তা জানান।

বেনাপোল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ-এসআই আব্দুর রশিদ,আরএনবি’র ইনচার্জ-মাসুদ রানা এবং আনসার এর দায়িত্বে থাকা আবুল কালাম যৌথ বিবৃতিতে বলেছেন,”যাত্রী সুবিধার্থে এবং রেলওয়ের আয় বৃদ্ধিতে “ব্লক চেকিং পদ্ধতি অত্যান্ত কার্যকরী হয়েছে। কড়া নিরাপত্তার কারণে সকাল থেকে স্টেশন অভ্যন্তরে কোন কালোবাজারী বা টাউটবাটপার, দালালদের ঢুকতে দেওয়া হয়নি। ফলে,যাত্রীরা সুশৃঙ্খলভাবে নির্ধারিত মূল্যে টিকিট ক্রয় করে নিশ্চিন্তে ট্রেনে উঠে তাদের গন্তব্য স্থলে পৌছে যেতে পেরেছেন”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST