বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহার থানায় ওসির দায়িত্ব হস্তান্তরে বিলম্ব, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সেবাপ্রার্থীরা Logo সাপাহার থানার নবাগত ওসি শাহীন রেজাকে ফুলেল শুভেচ্ছায় বরণ Logo শার্শায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ৩ দিন ব্যাপী ক্লাইমেট প্রযুক্তির মেলা Logo সার সংকট নেই, মন্ত্রীর দাবি, মাঠে উল্টো চিত্র, সার নিয়ে হযবরল অবস্থা, সড়ক অবরোধে কৃষক Logo বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু Logo বকশীগঞ্জের রাজনীতিতে সাবেক মেয়র নজরুলকে ঘিরে চলছে আলোচনা Logo সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি Logo ডাঃ শফিকুরের প্রশ্ন, মেয়রের জবাব Logo জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য-বিএনপি নেতা আনিসুর রহমান
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোল নামাজ গ্রামে জমির ৭০টি পিলার ভেঙে দিল দুর্বৃত্তরা

Reporter Name / ২৪৪২ Time View
Update : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ১:১০ অপরাহ্ণ

 

কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি: যশোরের বেনাপোল পৌরসভার নামাজ গ্রামে নিজস্ব মালিকানা জমির ৬ ফুটের ৭০টি সিমেন্টের পিলার রাতের আধারে ভেঙে গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহষ্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগী জয়নাল আবেদীন লাল্টু জানায়, আমাদের মালিকানা দুই বিঘা জমিতে আম গাছ লাগানোর সিদ্ধান্ত নিই। এসময় আমরা খেয়াল করি যদি আমাদের সীমানা বরাবর ঘিরে দেওয়া হয় তাহলে আশেপাশে বসবাসকারীদের যাতায়াতের কোন পথ থাকবে না। তাদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হবে। যাতে তাদের যাতায়াতে কোন প্রকার সমস্যা সৃষ্টি না হয় সেজন্য আমাদের জমির চতুর্দিকে ৩ ফুট করে জমি ছেড়ে গতকাল বুধবার দিনভর ৭০টি সিমেন্টের পিলার দিয়ে ঘিরে দেই। কিন্তু আজ বৃহষ্পতিবার সকালে উক্ত জমিতে গিয়ে দেখতেপাই, গতকালের পোতা সিমেন্টের পিলার গুলো গোড়া থেকে কে বা কারা ভেঙ্গে দিয়েছে। সম্ভাবত রাতের কোন একসময় দুষ্কৃতরা ঘটনা ঘটিয়েছে।

এসময় জনি নামের একজন স্থানীয় বাসীন্দা বলেন, বর্তমান সময়ে কেউ এক ফুট জায়গা ছাড়ে না। সেখানে জমির মালিকেরা আশেপাশে বসবাসকারীদের কথা চিন্তা করে জমির চারপাশ থেকে তারা ৩ ফুট করে জমি ছেড়ে সিমেন্টের পিলার দেয়। কিন্তু কে বা কারা সেই পিলার রাতের আধারে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। বিষয়টি তারা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে গ্রামবাসি তাদেরকে আইনের সহয়োগীতা নেওয়ার পরামর্শ দেন। এমন জঘন্য কর্মকান্ডের জন্য গ্রামবাসী তীব্র নিন্দা জানায়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি, আমরা বিষয়টি তদন্ত করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST