বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোলে স্বামীর কুড়ালের আঘাতে গৃহবধূ খুন

কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি / ১৪৭১ Time View
Update : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩, ১২:৩৯ অপরাহ্ণ

 যশোর জেলার শার্শা উপজেলাধীন বেনাপোল বন্দরের ২২ নং মাঠ সংলগ্ন জাহিদুল বিশ্বাসের বাড়ীর ভাড়াটিয়া বন্দর শ্রমিক স্বামী আব্দুস ছালাম(৪২) এর কুড়ালের আঘাতে স্ত্রী রেশমা বেগম(৩৫) খুন হয়েছে। রবিবার(২৭ আগষ্ট) ঘটনাস্থল ঘুরে জানা গেছে,সকাল ৭ টার দিকে স্বামী স্ত্রী’র মধ্যে কথা কাটাকাটি’র এক পর্যায় স্বামী আব্দুস ছালাম ঘরে থাকা কুড়াল দিয়ে স্ত্রী রেশমা বেগম এর মাথায় আঘাত করলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসীরা বলছে,স্বামী স্ত্রী দুজনের মধ্যে প্রায়শই ঝগড়া-ঝাটি হতো,ঝগড়ার পরিমাণ মাত্রাতিরিক্ত হওয়ায় পাষন্ড স্বামী এই দূর্ঘটনা ঘটিয়েছে বলে তারা জানান। পরে এলাকাবাসী বেনাপোল পোর্ট থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি ঊদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামাল হোসেন গৃহবধূ রেশমা বেগম খুনের সত্যতা স্বীকার করেন এবং ময়না তদন্তের জন্য লাশটি যশোর সদর ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST