শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি Logo পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা মু্ল্যের ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন চোরাচালানী মালামাল আটক
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোলে সাংগঠনিক সফরে কেন্দ্রীয় যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না

কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি: / ৮৯৮ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ১:৩৮ অপরাহ্ণ

জাতীয়তাবাদি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না সাংগঠনিক কাজে বেনাপোলে বন্দর এলাকা সফর করেছেন। এসময় তিনি শার্শা উপজেলা যুবদলের নেতৃবেন্দের সাথে কয়েকটি স্থানে মত বিনিময় সভা করেন। সোমবার বিকাল ৩ টায় বেনাপোল পৌছে প্রথমে তিনি বেনাপোল বলফিল্ডের সামনে পথ সভায় দলীয় নেতা,কর্মীদের উদ্দেশ্য সাংগঠনিক বক্তব্যে বিভিন্ন দিক নির্দেশনা দেন। পরে বিকাল ৪ টায় তিনি বেনাপোল সীমান্তে যান। এসময় শার্শা উপজেলা যুবদলের আহবাহক মোস্তাফিজ্জোহা সেলিমকে সাথে নিয়ে সেখানে অবস্থানরত উপজেলা যুবদলের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় সেখানে উপজেলার ১১ টি ইউনিয়নের নেতৃবিন্দ উপস্থিত ছিলেন। পথসভায় বক্তব্যে যুবদল কেন্দ্রীয় সভাপতি বলেন, স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে বাংলার ছাত্র,জনতা নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। আজ নতুন করে দেশ স্বাধীনতা পেয়েছে। এ স্বাধীনতা আমাদের যে কোন মুল্যে রক্ষা করতে হবে। কোন নেতা কর্মী অনৈতিক কর্মকান্ড কিংবা

 

অপকর্মে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত এলাকায় অনেক অনৈতিক কাজের সুযোগ রয়েছে সেই সুযোগ কাজে লাগিয়ে যেন কেউ দলের সুনাম ক্ষুন্ন না করে সেদিকে সকল নেতা কর্মীকে সজাগ থাকতে আহবান জানান। এসময় তিনি আরো বলেন, জিয়া পরিবার কখনো অন্যায়ের সাথে আপস করেনি। আমরা কখনো দেশ ছেড়ে পালিয়ে যাইনি। ছাত্র জনতার অভ্যত্থানে ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার ও তাদের দোসররা এত পরিমান অপরাধ করেছে গ্রেফতার আতঙ্কে তারা আগেই দেশ থেকে পালিয়েছে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ উদারতা দিয়ে মানুষের মন জয় করুন এবং তাদের ভালবাসা অর্জন করুন। পথসভায় উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সভাপতি এস এম তমাল,সাধারন সম্পাদক আনসারুল হক রানা, পৌর যুবদলের আহবাহক মোস্তাফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST