শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ Logo বেনাপোল গাতিপাড়া সীমান্ত থেকে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার Logo বেনাপোলে ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমাণ চেতনানাশক ট্যাবলেট উদ্ধার Logo সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণে কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo সাহিত্য শূন্য পদক তাছলিমা আক্তার মুক্তা Logo নালিতাবাড়ীতে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo শেরপুর-২ আসনে নির্বাচিত হওয়ার মূল হাতিয়ার এখন আঞ্চলিকতার পরিচয় Logo সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নগর পরিক্রমা যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্মরণ পালিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোলে মফিকুল হাসান তৃপ্তি’র নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

কামাল হোসেন বিশেষ প্রতিনিধিঃ / ১৪৩ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১:৫৫ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ শার্শা আসনে ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত পদপ্রার্থী মফিকুল হাসান তৃপ্তি’র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেনাপোল বলফিল্ড মাঠ প্রাঙ্গণে পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন।
উক্ত অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবং যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহসিন কবির, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, যশোর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইমদাদুল হক ইমদা ও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আল মামুন বাবলু।
প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন, বেনাপোল পৌরসভার সবকয়টি ওয়ার্ডে অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কৃষির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন ও পরিবেশ সংরক্ষণসহ বিস্তৃত উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি শিক্ষিত তরুণদের যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ প্রদানের অঙ্গীকার করে বলেন,“যতদিন তারা চাকরি না পাবেন, ততদিন তাদের জন্য বেকার ভাতা চালু করা হবে।” পাশাপাশি তিনি দেশ, জিয়া পরিবার এবং উপস্থিত সকলের মঙ্গল কামনা করে দোয়া প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST