শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোলে নেতৃত্ব দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

Reporter Name / ১৪৫০ Time View
Update : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ১১:০৮ পূর্বাহ্ণ

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দরে শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। সোমবার সকালে হঠাৎ করে তাদের দুটি পক্ষ বন্দরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দুই শ্রমিক নেতাসহ তাদের আরও কয়েকজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও আনসার সদস্যরা বন্দরে এসে আন্দোলনরত শ্রমিকদের বের করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত শ্রমিকরা হলেন, বেনাপোল বন্দর ৯২৫ শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু আহম্মেদ, শ্রমিক নেতা হাসেম ও গোলাম। বেনাপোল বন্দরে স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন ও সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটন সমর্থক শ্রমিক রয়েছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, সকালে শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ বন্দর সড়কে টহলরত অবস্থায় আছে। বন্দরের ভিতরে পণ্য উঠানামা স্বাভাবিক আছে। বন্দরের কার্যক্রম স্বাভাবিক আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST