বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo রামগতিতে ব্যবসায়ীকে হুমকি দিয়ে দোকানে আগুন, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি! Logo সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা Logo নেত্রকোনায় সৈকত সরকারের ছবিসহ প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোলে দু-দিনে ৪১টি তাজা ককটেল উদ্ধার

Reporter Name / ১৫৫০ Time View
Update : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ১১:০৯ পূর্বাহ্ণ

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে ২৩ টি ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে বন্দর এলাকা থেকে শক্তিশালী ককটেল বোমা উদ্ধার করা হয়। এদিকে গত ২ সেপ্টেম্বর বেনাপোল স্থলবন্দর এলাকার বাদল হোসেন নামে শ্রমিক সর্দারের পরিত্যক্ত ভবনের মাটি খুঁড়ে ১৮ টি ককটেল উদ্ধার করে র‌্যাব। বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, বেনাপোল স্থলবন্দর এলাকায় বাগে জান্নাত কাওমী মাদ্রাসা পিছনে একটি বাগানের ভিতরে চারটি বাজার করা ব্যাগের ভিতর থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। তিনি আরও জানান, বেনাপোল বন্দর এলাকার ৩৫নং কেমিক্যাল শেডের পাশে একটি ড্রেনের মধ্য পরিত্যক্ত অবস্থায় বিপুল সংখ্যক তাজা ককটেল রাখা হয়েছে। এমন গোপন সংবাদ পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে ২৩টি তাজা ককটেল উদ্ধার করেন। কে বা কারা এ ককটেল রেখেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। গত ২ সেপ্টেম্বর বিকালে র‌্যাবও ১৮টি তাজা ককটেল উদ্ধার করেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST