মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোলে টাস্কফোর্সের অভিযান মোবাইল ও কসমেটিক্স সামগ্রী আটক

মোস্তাফিজুর রহমান ,বিষেশ প্রতিনিধিঃ- / ৬১০ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫, ৩:৫০ পূর্বাহ্ণ

বেনাপোল সীমান্তে বিজিবি কর্তৃক বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে একুশ লক্ষ্ বাহাত্তর হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রাকার পরাতন মোবাইল এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিবি

ভারতীয় চোরাচালানী পণ্য পাচার রোধে ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশ এর সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে ১৮ মে ২০২৫ তারিখ ১২৩০ হতে ১৩৪০ ঘটিকা পর্যন্ত ঘটিকায় একটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। উক্ত টাস্কফোর্সে মেজর মো: ফারজিন ফাহিম, উপ অধিনায়ক, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি), জনাব মোঃ শওকত মেহেদী সেতু, সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শার্শা উপজেলা এবং এসআই মামুন, বেনাপোল পোর্ট থানাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। টাস্কফোর্স অভিযান পরিচালনা করে বেনাপোল রহমান প্লাজা এবং বেনাপোল বাজার কসমেটিক মার্কেটের দোকান থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে আনয়নকৃত ভারাতীয় ৩৭টি বিভিন্ন প্রকার মোবাইল এবং ৪০০টি প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২১,৭২,৫০০/-(একুশ লক্ষ্ বাহাত্তর হাজার পাঁচশত)টাকা।

বিজিবি অধিনায়ক জানান, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। চোরাচালান এ দেশের অগ্রগতি পথে এক বিরাট বাধাঁ সরূপ। চোরাচালান প্রতিরোধের পাশাপাশি রাজস্ব আহরণে সরকারকে সহযোগিতা করাই বিজিবি’র মূল উদ্দেশ্য। একই সাথে অবৈধ ভারতীয় পণ্য জব্দ করণে দেশীয় পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন। ভবিষ্যতে চোরাচালান রোধে এ ধরণের টাক্সফোর্স অভিযান অব্যাহত থাকবে বলে অবহিত করেন।

টাস্কফোর্সের মাধ্যমে জব্দকৃত চোরাচালানী মালামাল বেনাপোল কাস্টমস এ জমা করা হযেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST