শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা অ্যাপ ‘এক্সাম হিরো’র উদ্বোধন করা হয়েছে, Logo ডেঙ্গু প্রতিরোধে শেরপুরজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, ২৯৫ স্থানে ৩ হাজার ৩৪৯ জনের অংশগ্রহণ Logo ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী Logo শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo বকশীগঞ্জে শিক্ষিকার জমি ও সংখ্যালঘুর স্বর্ণের দোকান দখলকারী ফরিদকে গ্রেফতার এবং ওসি’র প্রত্যহার দাবি Logo যুবদল নেতা কবিরের নেতৃত্বে যশোরের শার্শার বাগআঁচড়ায় আঃলীগের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত Logo সিএমপির সদরঘাট থানার বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার Logo সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও লোকমোর্চার মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরার কালিগঞ্জে পিতাকে ফিরে পেতে সন্তানদের আকুতি! ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন Logo সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোলে এতিমদের মাঝে “রেখা ফাউন্ডেশন”র ইফতার পরিবেশন

Reporter Name / ২৭৭০ Time View
Update : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২, ৫:১০ অপরাহ্ণ

 

কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ  বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ আবাসন সংলগ্ন “দারুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানা”য় ৬ষ্ঠতম রমজানে প্রায় ২০০ (দুইশত) এতিমদের মাঝে ইফতার ও ভাত মাংশ পরিবেশন করে “রেখা ফাউন্ডেশন”। এ সময় “রেখা ফাউন্ডেশন” এর স্বত্তাধীকারী ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগেরর সহঃ সভাপতি মোঃ আশরাফুল আলম উজ্জলের মায়ের রুহের মাগফিরাত কামনা করে “আল্লাহপাক” র নিকট বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।

শুক্রবার(৮ এপ্রিল) বেনাপোল দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠিত ঐ দোয়া ও ইফতার অনুষ্ঠানে আ.লীগ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং এলাকার বিশিষ্ঠ জনেরা ইফতারে অংশ গ্রহণ করেন। ইফতার প্রাক্কালে দোয়া পরিচালনা করেন ঐ এতিমখানার মুহতামিম মুফতি আবু হানিফ।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠিত কাল থেকে শুরু করে আজ অবধি “রেখা ফাউন্ডেশন” এতিমখানা সহ এলাকার গরীব এবং অসহায় মানুষের সাহায্যার্থে কাজ করে থাকে। ২০১৯ সালে দেশের সর্বত্র ছড়িয়ে পড়া করোনাকালীন সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অসহায়দের জন্য আর্থিক সহায়তা প্রদান, খাদ্য সামগ্রী ও শাড়ী-লুঙ্গী বিতরণ করা হয়।

এ প্রসঙ্গে “রেখা ফাউন্ডেশন”র স্বত্তাধীকারী আশরাফুল আলম উজ্জল বলেন, রমজান মাসে কোন এতিম শিশু যেন খাওয়ার জন্য কষ্ট না পায় আমার “রেখা ফাউন্ডেশন” সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগীতা করে যাবে। অতীতে যেমন করে অসহায় মানুষের পাশে থেকে সহযোগীতা করেছি ” ইনশাআল্লাহ” আগামীতেও “আল্লাহপাক” সামর্থ্য দিলে দুঃখী মানুষের জন্য কাজ করে যাবো। আশরাফুল আলম উজ্জল তার মায়ের আত্মার শান্তির জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST